কয়েকদিন বাড়িতে না থাকলেই হাজার রকম বিপত্তি! বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকতেই ভ্যাপসা গন্ধে গৃহস্থের প্রাণ ওষ্ঠাগত! খুঁজতে গিয়ে দেখা যায়, এ গন্ধ আসছে রান্নাঘরের সিঙ্কের ড্রেন থেকে (Kitchen sink drain odour)। কেন? কারণ সিঙ্কে যেসব পাত্র ধোয়া হয়েছে, তা থেকে খাবারের টুকরো, মাছ-মাংসের কণা জলবাহিত হয়ে ড্রেনের ভিতর গিয়েছে। কিন্তু তারপর যেহেতু কয়েকদিন সিঙ্ক ব্যবহার হয়নি, তাই পুরোপুরি বেরিয়ে যেতে পারেনি। বরং ড্রেনের কোনও অংশ জমে থেকে গিয়েছে। তা পচে দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হয়েছে, যা ড্রেনের মুখ থেকে বেরিয়ে এসে, ভরে তুলেছে রান্নাঘরটিকে।

আরও পড়ুন:
সাধারণত সিঙ্কের নিচে এক ইংরেজি ইউ আকৃতির পাইপ থাকে, যা ‘পি-ট্র্যাপ’ নামে পরিচিত। এই অংশে খানিকটা জল সবসময়েই জমে থাকে। ফলে আপনা থেকেই এক প্রাকৃতিক সিল তৈরি হয় আর নর্দমার বদগন্ধযুক্ত গ্যাস ফিরতি পথে আসতে পারে না। কিন্তু সিঙ্ক কয়েকদিন ব্যবহার না করলে, বিশেষ করে গরমকালে, এই জল ধীরে ধীরে বাষ্প হয়ে উবে যায়। বাঙালির রান্নাঘরে এই সম্ভাবনা আরও বেশি থাকার কারণ, রান্নায় ব্যবহৃত উপাদান। ঘি, তেলমশলা সহজে জলে ধুয়ে চলে যায় না। জমে থেকে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়।
সত্যিই কী সমস্যা হয়েছে সিঙ্কের, তা বুঝতে বাড়িতেই করে ফেলা যায় জলের গ্লাস আর কাগজের সহজ পরীক্ষা। কীভাবে করবেন?
- এক গ্লাস জলপূর্ণ করে, তার মুখে চেপে ধরতে হবে একটা চৌকোণা কাগজ।
- তারপর কাগজ সমেত দ্রুততার সঙ্গে উলটে ধরতে হবে সিঙ্কের ড্রেনের মুখে। গ্লাসের পরিধি যেন ড্রেনের পরিধির উপর ঠিকভাবে বসে, তা দেখতে হবে। ‘এয়ারটাইট’ অবস্থায় আনা গেলে, জল মোটেই পড়বে না। বরং শক্ত হয়ে এঁটে থাকবে।
- এভাবে অন্তত মিনিট ২০ রেখে দিতে হবে।

সাধারণত এই পরীক্ষার জেরে, কাগজের উলটোপিঠ ভিজে উঠতে সময় লাগার কথা। কিন্তু ড্রেনের ভিতর থেকে যদি কড়া গ্যাস উঠে আসে, তবে কাগজ নিচের দিক থেকে ভিজতে শুরু হয়। বেশিক্ষণ সেভাবে থাকলে, দুইদিক থেকেই ভিজে ছিঁড়ে পড়তে পারে কাগজ। অর্থাৎ পরীক্ষার ফল দেখেই নিশ্চিত হওয়া যাবে ড্রেনের ভিতর আবর্জনার অংশ জমে রয়েছে কি-না।
এমন অবস্থায় ঈষদুষ্ণ জল ধীরে ধীরে ড্রেনের ভিতর ঢালা যেতে পারে। তাতে যদি দুর্গন্ধ কমে যায়, তবে বুঝতে হবে এমন কিছু ক্ষতি হয়ে যায়নি। কিন্তু যদি এতে না কমে, তবে অবশ্যই সাহায্য নিন বিশেষজ্ঞ প্লাম্বারের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমি গান্ধী নই, আরও খুন করব’, কেরলে ভরা আদালতে হুঙ্কার দোষী সাব্যস্তের
-
তুমি মুসলিম? প্রশ্ন করেই ভারতীয়কে এলোপাথাড়ি ছুরির কোপ আমেরিকায়
-
হার্টে স্টেন্ট বসিয়েছেন? এই একটি ভুলেই বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
-
শালতোড়া হাসপাতালে রোগীকে নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট, অভিযোগ বিজেপি বিধায়কের
-
বাঙালির বিশ্বকাপ আবেগেই সম্ভব, মেসি-রোনাল্ডোদের ভালোবেসে আত্মপ্রকাশ ‘দৌরাত্ম্যা’র