শহরে এখন বড় বাড়ি প্রায় অতীত। ছোট্ট ছোট্ট ফ্ল্যাটেই সংসারযাপন মধ্যবিত্তের। স্বাভাবিকভাবেই রান্নাঘরেও জায়গা প্রায় নেই বললেই চলে। বাধ্য হয়ে রান্নাঘরের কোণায় কোণায় কোনক্রমে জিনিসপত্র রাখা হয়। বাধ্য হয়ে মাইক্রোওয়েভের উপরেও জিনিস রাখেন অনেকেই। এই কাজই নাকি বড়সড় বিপদ ডেকে আনতে পারে। জেনে নেওয়া যাক ঠিক কী কারণে বিপদের আশঙ্কা থাকে।
- মাইক্রোওয়েভের ভিতরে তাপ উৎপাদন হয়। তাপ নির্গমনের জন্য গায়ে এবং উপরে ভেন্টিলেশনের বন্দোবস্ত থাকে। উপরে জিনিসপত্র রাখা মানে তাপ নির্গমনের পথ বন্ধ হয়ে যায়। তার ফলে অতিরিক্ত তাপে যান্ত্রিক ত্রুটি এমনকী বিস্ফোরণের আশঙ্কাও বাড়ে।
- মাইক্রোওয়েভের উপরে রাখা জিনিসপত্র অতিরিক্ত তাপে নষ্ট হতে পারে। যেমন কাগজ রাখা থাকলে তা অতিরিক্ত খসখসে হয়ে যেতে পারে। আবার প্লাস্টিকের জিনিসপত্র কুঁকড়ে যেতে পারে। আঠা দিয়ে জোড়া কোনও জিনিসপত্র থাকলে, সেই আঠা গলেও যেতে পারে। তার ফলে ওই সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়েকগুণ।
- শুধু তাই নয়। অতিরিক্ত ভারী সামগ্রী মাইক্রোওয়েভের ভিতরে থাকলে, যন্ত্রটি ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তাই মাইক্রোওয়েভের উপরের অংশের ক্ষতি রাখতে চাইলে তাই ভারী জিনিসপত্র না রাখাই ভালো।
আরও পড়ুন:
তবে সুকৌশলে মাইক্রোওয়েভের উপরের ফাঁকা জায়গা ব্যবহার করা যেতে পারে। রইল সেই টিপস।
Advertisement
- মাইক্রোওয়েভের উপরের অংশ লোহার বিম করে নিন। তাতে জিনিসপত্র রাখতে পারেন।
- প্রয়োজন হলে মাউন্টেড সেলফ তৈরি করে নিতে পারেন। তাতে দরজার বন্দোবস্ত করে নিতে পারেন। এরপর রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখুন। রান্নাঘরের চেহারা তাতে বদলে যেতে বাধ্য।
এই নিয়মগুলি মেনে মাইক্রোওয়েভ ব্যবহার করলেই কেল্লাফতে। তাতেই বাড়বে বৈদ্যুতিন যন্ত্রের আয়ু। নইলে খারাপ হতে বেশি সময় লাগবে না।
আরও পড়ুন:
Advertisement
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে