Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Open Kitchen

ওপেন কিচেনের প্ল্যান? মাথায় রাখুন এই ৭ বিষয়

রইল ওপেন কিচেন তৈরির টিপস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ২০:১০

options
link
ওপেন কিচেনের প্ল্যান? মাথায় রাখুন এই ৭ বিষয় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট থেকেই সোজা হৃদয়। আর এই হৃদয় ছোঁয়ার মন্ত্র যদি তৈরি হয় সুন্দর একটা রান্নাঘরে, তাহলে হৃদয় জিতে নেওয়াটা হবে খুব সহজেই। কীভাবে সাজাবেন আপনার ওপেন কিচেন? রইল টিপস

১) রান্নাঘরে হালকা রঙের ক্যাবিনেট নয়। উজ্জ্বল রঙের সানমাইকা ব্যবহার করুন। মেরুন, বেগনি, সবুজের মতো বাহারি রঙের সানমাইকা ভোল বদলে দেবে আপনার রান্নাঘরের।

Advertisement

২) বসার ঘর কিংবা বেড রুম নয়, হেঁশেলকেও কিন্তু নানা রকম লাইট দিয়ে সাজিয়ে তুলতে পারবেন। আলো কিন্তু অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ উপকরণ। তাই রান্নাঘরে আলো নিয়ে খেলা করলে দেখতে বেশ ভালই লাগে।

৩) গ্যাসের স্ল্যাব আর দেওয়ালে টাইলসের বদলে কালো মার্বেলের ব্যবহার করতে পারেন।

৪) রান্নাঘরের মেঝেতেও বদল আনতে পারেন। হেঁশেলে কাঠের মেঝে বেশ ভাল মানায়। আর খুব বেশি খরচ করতে না চাইলে, কাঠের ট্রেক্সারযুক্ত ম্যাটও ব্যবহার করতে পারেন।

৫) রান্নাঘরের দেওয়ালে অবশ্যই ব্যবহার করুন এমন রং, যা কিনা সহজে পরিষ্কার হয়। অর্থাৎ রান্না করার সময় যদি তেল, ধোঁয়া বের হয়, তাহলে তা দেওয়ালে ছোপ ফেলতে পারবে না।

৬) খেয়াল রাখুন, আপনার রান্নাঘরেই যেন থাকে আপনার ওয়াটার ফিল্টার। এতে রান্নাঘরের শোভাও বাড়বে। ড্রয়িংরুমে সাজও নষ্ট হবে না।

৭) এ ধরনের রান্নাঘরে খুব বেশি খোলা তাকের ব্যবস্থা না রাখাই ভালো। পরিবর্তে হালকা ওয়াল ক্যাবিনেটের ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরে কাপড়ের পর্দা ব্যবহার না করে এর পরিবর্তে বাঁশের চিক, না হলে ভার্টিক্যাল ব্লাইন্ড ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া সাধারণ আলোকসজ্জার বাইরে বিশেষ বিশেষ জায়গাকে ফোকাস করে ব্যবহার করা যেতে পারে স্পট লাইট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.