Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vastu Tips

বাস্তু মেনে সাজান আপনার বাড়ির বারান্দা, ভাগ্যের চাকা ঘুরবে নিমেষেই

বাড়ির বারান্দা রাখতে হবে সবসময় পরিষ্কার। বাড়ির বারান্দায় আবর্জনা কখনওই রাখা যাবে না বলেই বলছেন বাস্তুবিদরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৮:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৮:১৮

options
link
বাস্তু মেনে সাজান আপনার বাড়ির বারান্দা, ভাগ্যের চাকা ঘুরবে নিমেষেই zoom
রোদ ঝলমলে বাড়ির বারান্দা আপনার সৌভাগ্যের ইঙ্গিত বহন করে। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

কথায় বলে পরিশ্রম করলেই মেলে ভালো থাকার চাবিকাঠি। কিন্তু সবসময় শুধু পরিশ্রমেই নয়, বরং সঠিক বাস্তু টিপস মেনে চলায় ভালো থাকার সুলুকসন্ধান দেয় বইকি। সঠিক বাস্তু টিপস মেনে চললে আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। পজিটিভ ভাইবস ভালো রাখবে আপনার মনও। কী কী মেনে চলবেন জেনে নিন।

মরশুমি ফুলে সজ্জিত বাড়ির বারান্দা। ছবি: সোশাল মিডিয়া

এক্ষেত্রে বাস্তু বিশেষজ্ঞরা মনে করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়ির বারান্দা। যা শুধুই হাওয়া বাতাস খেলে বেড়ানোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। বরং আপনার বাড়ির বারান্দার মুখ কোনদিকে তা অনেকাংশে আপনার ভাগ্যের চাকা ঘোরাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন বাড়ির বারান্দার মুখ সবসময় উত্তর কিংবা পূর্ব দিকে হওয়া উচিত। কারণ দিনের প্রথম আলো আসে পূর্বদিক থেকেই। যা আপনার স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে।

Advertisement

একইসঙ্গে বাড়ির বারান্দা রাখতে হবে সবসময় পরিষ্কার। বাড়ির বারান্দায় আবর্জনা কখনওই রাখা যাবে না বলেই বলছেন বাস্তুবিদরা। তারা আরও বলছেন যে অপ্রয়জনীয় আসবাবপত্র, ও দীরঘদিন ধরে বারান্দায় জমিয়ে রাখা নানা জিনিস আপনার ভাগ্যের চাকা ঘোড়ার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। নজর দিতে হবে ব্যালকনির আসবাবপত্র ও অবশ্যই দেওয়ালের রঙের দিকে। মাথায় রাখবেন বাস্তুশাস্ত্র মতে বারান্দার দেওয়াল ও আসবাবপত্রের রঙ যাতে হালকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আসবাবপত্রে সজ্জিত বাড়ির বারান্দা। ছবি: সোশাল মিডিয়া

বারান্দা জুড়ে সবুজের মেলা বসাতে অর্থাৎ পছন্দমতো গাছ বসাতে কে না চান কিন্তু সেক্ষেত্রেও হতে হবে সচেতন। ক্যাকটাসজাতীয় গাছ কখনওই আপনার বাড়ির বারান্দায় রাখবেন না। কারণ এই ধরনের গাছ সৌভাগ্যের পথে ক্যাকটাস হয়ে দাঁড়ায়। তাই তুলসী, মানি প্ল্যান্ট কিংবা জুঁইয়ের মতো গাছ বাড়ির বারান্দায় বসানোর পরামর্শ দিচ্ছে অভিজ্ঞমহল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.