Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

কীভাবে কমাবেন আপনার অতিরিক্ত মেজাজ?

কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন এই প্রতিবেদনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১৬:৫২

options
link
কীভাবে কমাবেন আপনার অতিরিক্ত মেজাজ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষড়রিপুর একটি রিপু হল ক্রোধ। এই রিপুটি কারওর ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হয়ে গেলেই তিনি তাঁর আশেপাশের সব মানুষের থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন। কেউ ভয়ে, আবার কেউ বিরক্তিতে তাঁর কাছেই আসতে চান না। তাই আপনিও যদি বোঝেন যে আজকাল আপনি আপনার রাগকে নয়, আপনার রাগ আপনাকে নিয়ন্ত্রণ করছে তবে সাবধান হোন। বিশেষজ্ঞরা বলেন, রাগ যদি খুব বেড়ে যায় তবে রাগ কমানোর কয়েকটি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। যখনই রাগ হবে তখনই সেই পদ্ধতিগুলো মেনে চললে, আসতে আসতে কমতে পারে আপনার রাগের পরিমান।

যেমন যদি বুঝতে পারেন যে কোনও একটি বিষয়ে আপনার রাগ হচ্ছে, তবে সঙ্গে সঙ্গে গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করুন আর মনে মনে ১ থেকে ১০ পর্যন্ত গুনুন। এতে কিছুক্ষণের জন্য হলেও মন অন্যদিকে যাবে। আর গভীর শ্বাস নিলে তা তাৎক্ষণিকভাবে আপনার মাথায় অক্সিজেনের প্রবাহ বাড়াবে। এতে আবার আপনার শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হবে। ফলে আপনি একটু চাঙ্গা বোধ করবেন। তারপর মাথা ঠান্ডা হলে বিষয়গুলোকে ভালভাবে বিশ্লেষণ করবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবার অনেক সময় যখন রাগ হয় তখন কেউ উলটোপালটা কথা বললে মুখ বন্ধ করে রাখাটা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই সবসময় ঠোঁটে তালা মেরে রাখতে পারলে তা দারুণ কার্যকর হয়। প্রথমে অপরপক্ষকে মন খুলে মনের ঝাল মেটাতে দিন। তাতে দুটো সুবিধা হবে। এক, তাঁর মনের কথাগুলো আপনি পরিষ্কারভাবে জেনে যাবেন। দুই, পরে দুজনেরই মাথা ঠান্ডা হলে আপনারা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন।

[আঙুরের গুণে কাটতে পারে বিষন্নতা, বলছেন বিশেষজ্ঞরা]

রাগের মাত্রা যদি আরও বেড়ে যায় তবে শুধু মুখ নয়, চোখ আর কানও বন্ধ করে ফেলতে হবে। আপনি ভাবছেন কী সব বলছি? কিন্তু এই উপায়টি সত্যিই কার্যকর। যে আপনাকে রাগিয়ে দিচ্ছে বা যা নিয়ে আপনি রেগে যাচ্ছেন, কিছুক্ষণের জন্য নিজেকে সেখান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলুন। যেন আপনি সেখানে থেকেও নেই। তাতে কিছুক্ষণ পর দেখবেন এমনিই আপনার মাথা ঠান্ডা হয়ে গিয়েছে।

এছাড়াও প্রতিদিন যদি নিয়ম করে একটু মেডিটেশন করতে পারেন, তবে একসময় এমনিতেই আপনার রাগ কমতে শুরু করবে। কারণ গবেষণা বলে, যারা প্রতিদিন মেডিটেশন করেন তাঁরা নিজেরাই একসময় নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তাই আপনার যদি হঠাৎ রেগে যাওয়ার রোগ থাকে, তবে নিয়মিত মেডিটেশনে আপনার সেই সারিয়ে তুলতে পারে।

[জানেন আপনার প্রতিদিনের জীবনে কী প্রভাব ফেলে রসুন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.