সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের প্রভাব যায়নি শহর থেকে, উত্তরে হাওয়ার তেজ এখনও একইরকম। তারমধ্যে কলকাতায় বেলার দিকে গরম লাগছে। এমন আবহাওয়া ঠান্ডা লাগার জন্য আদর্শ। তাই ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে, রোজ সকালে ঘুম থেকে উঠে গরম জল আর মধু খান। মধু যেমন ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়, তেমন বাড়তি ওজন ঝরিয়ে ফেলতেও অব্যর্থ।
[কুলের মধ্যে রয়েছে এমন অনেক গুণ যা আপনাকেও খেতে বাধ্য করবে]
কিন্ত রোজ সকালে ঘুম থেকে উঠে আপনি যে মধুটা খাবেন সেটা খাঁটি মধু নাকি জাল মধু, সেটা বুঝবেন কীভাবে? মধু খাঁটি কিনা বোঝার কয়েকটা বিশেষ পদ্ধতি আছে, সেগুলোকে ঠিকঠাকভাবে মেনে চললেই, আপনার খাঁটি মধু চিনে নিতে কোনও অসুবিধা হবে না।
প্রথমত, আপনি বুড়ো আঙুলের দ্বারা মধু খাঁটি কিনা পরীক্ষা করতে পারেন। মধু কেনার সময় হাতের বুড়ো আঙুলের উপর অল্প একটু মধু নিয়ে দেখবেন সেটা জলের মতো ছড়িয়ে যাচ্ছে নাকি ঘন অবস্থায় এক জায়গায় রয়েছে। যদি দেখেন মধুটা ছড়িয়ে যাচ্ছে তবে সেটা কখনই খাঁটি মধু নয়।
[গোলাপজলের ছোঁয়ায় ফিরবে আপনার হারিয়ে যাওয়া জেল্লা]
দ্বিতীয়ত, একটা পাত্রের মধ্যে কিছুটা মধু ঢেলে, তারপর তারমধ্যে খানিকটা জল ঢেলে দেখবেন মধুটা জলের মধ্যে মিশে যাচ্ছে নাকি আগের মতোই ঘন হয়ে এক জায়গায় রয়েছে। মধু খাঁটি হলে সেটা এক জায়গায় স্থির থাকবে।
তৃতীয়ত, অনেক সময় খাঁটি মধু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাই একটা দেশলাই কাঠি নিয়ে সেটাকে মধুর মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে দেশলাইটাকে আবার জ্বালানোর চেষ্টা করুন, যদি সেটা জ্বলে যায় তবে সেটা খাঁটি মধু।
চতুর্থত, মধু পরীক্ষা করার আরও একটা উপায় হল, একটা পাত্রে কিছুটা মধু নিয়ে সেটা ভাল করে আচেঁ ফোটান। যদি দেখেন মধু ধীরে ধীরে ক্রমশ ঘন হয়ে যাচ্ছে তবে বুঝবেন ওই মধু এক নম্বর।
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়