সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের মুঠোয় এসে গিয়েছে ৪জি সিম৷ অথচ নিজের পুরনো স্মার্টফোনটিতে সেই সিম সাপোর্ট করছে না৷ তাহলে তো ফোন পাল্টে ফেলতেই হবে! পুজোর শপিং আর ঘুরতে যাওয়ার প্ল্যানের মাঝে বাজেট ফোনের খোঁজ চাইছেন? নো চিন্তা৷ iBall নিয়ে এল দারুণ সস্তা একটি স্মার্টফোন৷ তাও আবার একগুচ্ছ ফিচার সমেত৷ যাতে আপনার ৪জি সিমটি দিব্যি কাজ করবে৷
শুক্রবার থেকে ভারতের বাজারে এসে গেল iBall Andi Wink 4G স্মার্টফোনটি৷ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের মডেলটির ব়্যাম ২জিবি৷
কোয়াডকোর প্রসেসরের ফোনটি ৫ ইঞ্চি FWVGA ডিসপ্লে যুক্ত৷ এই স্ক্রিনে উন্নতমানের গ্রাফিক্স সাপোর্ট করবে বলে দাবি করেছে কোম্পানি৷
মডেলটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য রয়েছে ২ এমপি ফ্রন্ট ক্যামেরা৷ ছবি ও ভিডিও তোলার জন্য দু’দিকের ক্যামেরার সঙ্গেই রয়েছে ফ্ল্যাশ৷ অন্ধকারে যাতে ভিডিও চ্যাটিং করতে ইউজারের অসুবিধা না হয়, তার জন্যই ফ্রন্ট ফ্ল্যাশের ব্যবস্থা৷
2300mAh ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটি একবার চার্জ করলে অনায়াসেই সারাদিন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ভারতের এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা৷
রিলায়েন্স জিওর জনপ্রিয়তার কথা মাথায় রেখে মডেলটি তৈরি করা হয়েছে৷ যাতে VoLTE সাপোর্ট করায় জিওর 4G সিম ব্যবহার করা যাবে৷
iBall-এর এই ফোনের ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ এতে ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে৷
এছাড়া আর পাঁচটা স্মার্টফোনের মতো GPRS, GPS, এফএম রেডিও, ওয়াই-ফাইয়ের মতো ফিচারগুলি তো রয়েইছে৷ থাকছে কল-রেকর্ডিং ফিচারটিও৷
মাত্র ৫,৯৯৯ টাকার বিনিময়েই ধূসর রঙের নয়া iBall Andi Wink 4G হাতে পেয়ে যাবেন৷
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর