সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের নয়া মডেল নোট ৭-এর ফার্স্ট লুক ফাঁস হয়ে গেল টুইটারে৷ ভার্জ-সহ একাধিক প্রথম সারির টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইটের অন্তত এমনটাই দাবি৷ এবছরের অন্যতম প্রতীক্ষিত মডেলগুলির মধ্যে একটি এই গ্যালাক্সি নোট ৭৷
ইভান ব্লাস নামের এক ইউজার মাইক্রো ব্লগিং সাইটে গ্যালাক্সি নোট ৭-এর ছবি ফাঁস করে দিয়েছেন৷ যদিও সংস্থা সূত্রে এই ছবির সত্যতা এখনও স্বীকার করা হয়নি৷ ছবি দেখে বোঝা যাচ্ছে, কার্ভড ফ্রন্ট স্ক্রিন ডিসপ্লে ও আইরিস স্ক্যানার রয়েছে নয়া মডেলটিতে৷ নীল রঙের একটি দুর্দান্ত শেডে মিলবে নয়া মডেলটি৷
ইতিমধ্যেই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বাজারে একাধিক গুজব রটে গিয়েছে৷ নয়া মডেলে ৫.৭ ইঞ্চির স্ক্রিন মিলতে পারে৷ সেই সঙ্গে চোখের মণির মাধ্যমে ‘আনলক’ অপশন৷ চলতি বছরের সেপ্টেম্বরে আইফোনের নয়া মডেল রিলিজের আগেই এই ফোন বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে৷ দেখে নিন সেই ছবি-
Samsung Galaxy Note7 in (from l to r) Black Onyx, Silver Titanium, and Blue Coral pic.twitter.com/QiePUEG9GP
— Evan Blass (@evleaks) 1 July 2016
সর্বশেষ খবর
-
‘তোমার দ্বারা হবে না, আমিই মারব’, পরিকল্পনা বদলে কেতনকে পাহাড় থেকে ধাক্কা সিয়ার প্রেমিকের!
-
আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! দিনহাটায় পুলিশের জালে তৃণমূল যুব সভাপতি
-
আইরিশদের বিরুদ্ধে অভিষেক অনিশ্চিত বৈভবের, ফর্মে থাকা কাউকে বসাতে নারাজ ব্যাটিং কোচ
-
নকআউটে ব্রাজিলের সামনে ‘কঠিন’ প্রতিপক্ষ, কবে মাঠে নামবে আর্জেন্টিনা-জার্মানি?
-
আইএসএল থেকে বিশ্বকাপের মঞ্চে, হাইতির হয়ে ইতিহাস গড়লেন ডিউকেন্স নাজন