সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চলছে। এদিকে ক্রমাগত ভারতীয় ভূখণ্ডে আক্রমণের চেষ্টা করছে পাকিস্তান (India Pakistan Tension)। ভারত বারবার তাঁদের ব্যর্থ করলেও আশঙ্কার মেঘ জমছে আমজনতার মনে। এই পরিস্থিতিতে দিনভর সোশাল মিডিয়া ও টিভিতে আক্রমণ-পালটা আক্রমণের খবর ভয় কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। মূলত যাদের অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের মতো সমস্যা রয়েছে, তারা আতঙ্কে রীতিমতো অসুস্থ বোধ করছেন। সংঘর্ষস্থলের থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও অনেকেই একটা অদ্ভুত মানসিক ভার অনুভব করছেন। অসহায় বোধ করছেন অনেকেই। প্রভাব পড়ছে শিশুমনেও। নানারকম শারীরিক সমস্যা বাড়ছে। জেনে নিন এই পরিস্থিতিতে কী করবেন, কী করবেন না।
ভারত -পাক যুদ্ধের আবহে কীভাবে সামলাবেন নিজেকে?
১. নিজের প্রতিদিনের রুটিনের মধ্যেই থাকুন। দুশ্চিন্তায় কিন্তু সকালের চা, হালকা ব্যায়াম ভুলে যাবেন না। ইচ্ছে হলে বই পড়ুন, সিনেমা দেখুন, গান শুনুন। দিনভর যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভাববেন না।
২. সোশাল মিডিয়া, টিভিজুড়ে শুধুই যুদ্ধ পরিস্থিতির খবর। নানারকম সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে খবরে। দিনভর খবরে নজর না রাখাই ভালো। নির্দিষ্ট সময় বেছে নিন। যে কোনও সূত্রের থেকে পাওয়া তথ্যে বিশ্বাস করবেন না।
৩. পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রাখুন। মন খুলে কথা বলুন।
৪. প্রাণায়াম করুন, ডিপ ব্রিদিংয়ের অভ্যাস করুন।
৫. প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিন। তবে মাথায় রাখবেন এই পরিস্থিতি উদ্বেগ স্বাভাবিক। কিন্তু তা যেন অত্যাধিক পর্যায়ে না যায়, তা দেখতে হবে।
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের