সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক, টুইটার বা অন্যান্য সোশ্যাল সাইটে কারও কোনও স্টেটাস, পোস্ট, ছবি পছন্দ হলেই শেয়ার করে থাকি আমরা৷ তবে ইনস্টাগ্রামের তেমন কিছুই করা যায় না৷ যা নিয়ে এক বিলিয়ন ইনস্টা ব্যবহারকারীর মনে ক্ষোভের অন্ত নেই৷ অনেকদিন ধরেই গ্রাহকরা চাইছেন এমন একটা ফিচার নিয়ে আসুক ইনস্টা কর্তৃপক্ষ৷ যাতে অন্যের পছন্দের পোস্ট মুহূর্তের মধ্যে শেয়ার করে দেওয়া যায়৷ শোনা যাচ্ছে, শীঘ্রই তেমনটা নাকি হতেও চলেছে৷ অর্থাৎ অন্যের পোস্ট এবার শেয়ার করা যাবে ইনস্টাগ্রামেও৷ বিষয়টা আদৌ কি সত্যি, নাকি গুজব? সেই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে ইনস্টা কর্তৃপক্ষ৷
[গুগলের নয়া ফিচার, দূর থেকেই লক করে দিন বাচ্চার স্মার্টফোন]
সময়ের সঙ্গে সঙ্গে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে ইনস্টাগ্রাম৷ মাস কয়েক আগেও শোনা যাচ্ছিল, “seamless sharing” নামে একটি নয়া ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে এই সোশ্যাল মিডিয়াটি৷ সেই পদ্ধতিই “share to feed” অপশন হিসাবে অন্তর্ভুক্ত হতে পারে ইনস্টাগ্রামের আপডেটেড ভার্সানে৷ যার মাধ্যমে, অন্যের স্টেটাস, ছবি, পোস্ট শেয়ার করা যাবে৷ এক ক্লিকে তা ছড়িয়ে দেওয়া যাবে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে৷ ঠিক তেমনটা ফেসবুকের ক্ষেত্রে শেয়ার অপশনের মাধ্যমে করা যায় বা টুইটারে রি-টুইটের মাধ্যমে করা যায়৷ নয়া প্রকাশিত তথ্যে বলছে, “Regram” নামের একটি শেয়ারিং ফিচার আনতে চলেছেন ইনস্টা কর্তৃপক্ষ৷ সেক্ষেত্রে কোনও পোস্ট শেয়ার করতে গেলে #Regram লিখে শেয়ার করতে হবে৷
[গুজব নয় সত্যি! বিনামূল্যে পান OPPo F9 Pro]
এই খবর ছড়িয়ে পড়তেই একটা খুশি হয় এক বিলিয়ন ইনস্টা ব্যবহারকারী৷ কবে থেকে এই ফিচার পাওয়া যাবে তাই নিয়ে কৌতূহল জাগে তাঁদের মনে৷ তবে দুঃখের বিষয় হল এমন কোনও ফিচারই আনছে না ইনস্টা কর্তৃপক্ষ৷ স্পষ্ট ভাষায় বিবৃতি জারি করে তা জানিয়ে দিয়েছেন তাঁরা৷ এমনকী, শেয়ার করার ফিচার নিয়ে তাঁরা যে পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছেন তা, তাও জানিয়ে দিয়েছেন৷ বিষয়টাকে গুজব বলেই ব্যাখ্যা করেছেন তাঁরা৷ ফলে শেয়ার অপশন পেতে আরও অপেক্ষা করতে হবে ইনস্টা গ্রাহকদের৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার