সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ইনটেক্স দেশের বাজারে লঞ্চ করল তাদের অ্যাকোয়া পাওয়ার ফোর-জি স্মার্টফোন, সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট-সহ৷
ইনটেক্স অ্যাকোয়া পাওয়ার ফোর-জি মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ৬৪ বিট কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ১ জিবি র্যাম৷ ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷
ইনটেক্স অ্যাকোয়া পাওয়ার ফোর-জি স্পোর্টস মডেলের রিয়ার ক্যামেরা ৮ এমপি-র, সঙ্গে এলইডি ফ্ল্যাশ৷ সেলফি তলার জন্য রয়েছে ২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ ফোর-জি এলটিই ও থ্রিজি সাপোর্টেড, ওয়াই-ফাই, ব্লু-টুথ ও জিপিএস সুবিধাযুক্ত৷ ৩৩০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে রয়েছে প্রি-ইনস্টলড ‘মাতৃভাষা’ অ্যাপ৷ ২১টি আঞ্চলিক ভাষায় কথোপকথন চালানো যাবে৷ তার পাশাপাশি রয়েছে ক্লিন মাস্টার, সাওন ও অপেরা মিনি অ্যাপও৷ এতকিছু পাচ্ছেন মাত্র ৬,৩৯৯ টাকায়৷ অবিশ্বাস্য নয় কি!
সম্প্রতি ইনটেক্স তাদের বাজেট স্মার্টফোন রেঞ্জে একগুচ্ছ নতুন থ্রি-জি ও ফোর-জি ফোনের সম্ভার নিয়ে এসেছে৷ যার মধ্যে রয়েছে ৪,৪৪৪ টাকা দামের অ্যাকোয়া ক্লাসিক৷ এই ফোনে ৫ ইঞ্চির ডিসপ্লে-র সঙ্গে রয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন৷ পাওয়ার্ড বাই ১.২ গিগাহার্ৎজ কোয়াড কোর প্রসেসর৷
অ্যাকোয়া ক্লাসিক স্পোর্টস মডেলে রয়েছে ১ জিবি র্যাম, ২১০০ এমএএইচ ব্যাটারি, ৫ এমপি-র রিয়ার ক্যামেরা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার