সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩১ মার্চ রিলেয়েন্স জিও-র হ্যাপি নিউ অফারের মেয়াদ শেষ হচ্ছে৷ সম্প্রতি জিও কর্তা মুকেশ আম্বানি পুরনো জিও গ্রাহকদের জন্য প্রাইম মেম্বারশিপের ঘোষণা করেছেন৷ এই অফারে গ্রাহকরা হ্যাপি নিউ অফারের যাবতীয় সুযোগ সুবিধাই পাবেন৷ এবার জিও প্রাইম মেম্বারদের জন্য আরও খুশির খবর জানাল মুকেশ আম্বানির সংস্থা৷ জিও প্রাইম মেম্বাররা ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফারে পাবেন দুর্দান্ত একগুচ্ছ সুযোগ সুবিধা৷
Join Jio Prime before 31st March to continue the unlimited fun with the ‘Buy One, Get One Free’ offer. Enrol now: https://t.co/qE7cJNBFsM pic.twitter.com/fTozuataa2
Advertisement— Reliance Jio (@reliancejio) March 4, 2017
৩১ মার্চের আগে ৯৯ টাকা দিয়ে জিও প্রাইম প্ল্যান নিতে হবে৷ তারপর প্রতি মাসে একগুচ্ছ করে রিচার্জের অপশন পাবেন গ্রাহকরা৷ সমস্ত প্রাইম প্যাক অফার লাগু হবে ১ এপ্রিল থেকে৷ ১৪৯ টাকার ন্যূনতম রিচার্জের বিনিময়ে মিলবে ২৮ দিনের প্রাইম মেম্বারশিপ, পাবেন ২ জিবি ফোর-জি ডেটা৷ ৩০৩ টাকার রিচার্জে পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার৷ ৩১ মার্চের আগে রিচার্জ করলে জিও প্রাইম মেম্বাররা পাবেন অতিরিক্ত ৫ জিবি ফ্রি ডেটা (যার দাম ২০১ টাকা)৷ একইভাবে ৪৯৯ টাকার প্রাইম প্যাক রিচার্জ করলে গ্রাহকরা ১০ জিবি অতিরিক্ত ফ্রি ডেটা পাবেন৷ এই ফ্রি অ্যাড অন ডেটা স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে চলে যাবে বলে জানিয়েছে সংস্থা৷ মাই জিও অ্যাপে গিয়ে জিও গ্রাহকরা ৩১ মার্চের আগে প্রাইম মেম্বারশিপের জন্য আবেদন জানাতে পারবেন৷
Reliance #Jio officially announced that #JioPrime Users will get “Buy One Get One Free Recharge” Offer who recharge before 31st March. pic.twitter.com/fRenHnslWD
— SANJAY BAFNA (@sanjaybafna) March 3, 2017
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!