সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম-যমুনায় ডুব দেওয়া সোজা কথা নয়৷ কিন্তু ভাবসাগরে ডুব দিয়েই মেলে অতলের সেই তল, যেখানে বাস পরম সুখের৷ সুখের এই চাবিকাঠি লুকিয়ে আছে শৃঙ্গার রসে৷ বাৎসায়নের কামসূত্রে নানাবিধ শৃঙ্গারের বর্ণনা আছে৷ যার মধ্যে অন্যতম স্পর্শ৷ ভালবাসার পরশেই দেহের যৌন আকাঙ্খা সবচেয়ে বেশি বাড়ে৷ বিশেষ করে যখন দু’টি অধর মিলিত হয় প্রণয়ের আশায়৷ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷

সাম্প্রতিক কালের এক গবেষণায় উঠে এসেছে ‘কিসপেপটিন’ নামে এক হরমোনের নাম৷ গবেষকদের দাবি, প্রণয়-যুগলের ঠোঁট যখন মিলিত হয়৷ তখন এই হরমোনের ক্ষরণ হয় মানুষের শরীরে এবং শরীরের যৌন চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেয়৷ আর যদি এই যৌন সঙ্গম সফলতা লাভ করে তাহলে ‘হ্যাপি হরমোনে’র ক্ষরণ হয়৷ শরীরের সুখানুভূতি মনকেও শান্তি প্রদান করে৷

অবশ্য চুম্বন সবসময় যৌনতার চরম পর্যায়ে পৌঁছে দেয় না ৷ এমন অনেক প্রেমিক-প্রেমিকা রয়েছেন, যাঁরা শুধুমাত্র চুম্বনেই আটকে থাকেন, শারীরিক সম্পর্ক আর বেশি বাড়ান না৷ গবেষকদের দাবি, কিসপেপটিন হরমোনের মাধ্যমে উপকৃত হন তাঁরাও৷ কারণ এই হরমোনের অনেক রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে৷ এর ফলে নাকি শরীরের প্রজনন ক্ষমতাও বেড়ে যেতে পারে৷

সর্বশেষ খবর
-
দিল্লিতে বহুতল বিপর্যয়ের দিনই অ্যাকশন! ৩ দিনের মধ্যে পাশের বিল্ডিং ভাঙার নোটিস পুরসভার
-
গোঁজামিলে ভর্তি! তৃণমূল আমলের বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতার তালিকা বাতিল শুভেন্দুর
-
পুজোর মধ্যেই পুর ভোটের প্রার্থী তালিকা! ইস্তেহার তৈরিতে জনতার মতামত নেবে বঙ্গ বিজেপি
-
মারাঠি বলতে ‘অক্ষম’! মন্ত্রীর অনুরোধে সঞ্জয়ের সাফ জবাব, ‘ছ’বছর জেলে থেকেও শিখতে পারিনি’
-
ফের পালাবেন ‘ট্রফিচোর’ নকভি! ভারত এশিয়া কাপ জিতলে দেখা যেতে পারে পুরনো ‘নাটক’