সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসে আছেন বন্ধুদের দলে৷ কিন্তু মশাদের টার্গেটে যেন আপনিই৷ এদিক ওদিক থেকে এসে আপনার গায়েই যেন সূচ ফুটিয়ে পালাচ্ছে মশার দল৷ কিন্তু এত লোক থাকতে আপনিই কেন? কোনও নির্দিষ্ট কারণ আছে কি? বিশেষজ্ঞরা বলছেন, আলবাত আছে, নইলে সাধে কি আর মশারা বেছে বেছে কাউকে কামড়ায়!
[শীত আসার আগেই জেনে নিন ভাল গুড় চেনার সহজ উপায়]
তা কেন মশারা বেছে বেছে বিশেষ কাউকেই কামড়ায়?
ব্লাড গ্রুপ: বিশেষ ব্লাড গ্রুপ এর জন্য দায়ী৷ দেখা গিয়েছে o+ , o- দুই ব্লাড গ্রুপের মানুষকেই বেশি মশা কামড়ায়৷ সুতরাং এই ব্লাড গ্রুপের মানুষদের মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছু করার নেই৷
গর্ভবতী: মশাদের টার্গেটে থাকে গর্ভবতীরাও৷ কেন? জানা যাচ্ছে, গর্ভবতীদের শরীরে এক বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাদের আকৃষ্ট করে৷ তাই ঝাঁকে ঝাঁকে তারা গর্ভবতীদের দিকে ছুটে আসে৷ এ ব্যাপারে মহিলাদের আগেভাগে সতর্ক থাকতে হবে৷

ঘামের গন্ধ: অনেকেই বেশি ঘেমে ওঠেন৷ আর ঘামের ল্যাকটিক অ্যাসিড মশাদের হাতছানি দেয়৷ বডি টেমপারেচারের তারতম্যও ঘামের একটা কারণ৷ সুতরাং কারও যদি বেশি ঘাম হয়, তবে মশার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে৷
[দাঁড়িয়ে জল পান করেন? জানেন কী ক্ষতি করছেন নিজের শরীরের?]
পোশাকের রং: পোশাকের রংও মশাদের ডাক পাঠায়৷ বিশেষত গাঢ় কোনও রং৷ লাল রং হলে তো আর কথাই নেই৷ তাই গরম বা যে যে সময়ে মশাদের উপদ্রব বেশি, সেই সময় হালকা রংয়ের পোশাক পরাই শ্রেয়৷

জিন: কোনও কোনও ব্যক্তির শরীরে স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে৷ সেটা জিনগত কারণেই তৈরি হয়৷ শরীরের নিজস্ব প্রক্রিয়া৷ জিনের কারণেই তা কারও কারও ক্ষেত্রে থাকে না৷ এক্ষেত্রেও মশা তাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই৷
[বিয়ের দিন কনেদের মাথায় কোন চিন্তা ঘুরপাক খায়?]
সর্বশেষ খবর
-
ইসলাম ত্যাগ করে ‘ভরদ্বাজ’ হলেন উরফি! বিতর্কের মুখে কী জবাব ইনফ্লুয়েন্সরের?
-
এবার বারাসত পুরসভাতেও কাউন্সিলরদের গণপদত্যাগের সম্ভাবনা! জোর জল্পনা
-
হুল দিবসে আদিবাসী পড়ুয়াদের ভাতা বাড়ালেন শুভেন্দু, জয় জোহার প্রকল্পে মিলবে কত টাকা?
-
আম খেলে হু হু করে বাড়ে ব্লাড সুগার? গবেষণা বলছে, ডাবের জলে লুকিয়ে সমাধান!
-
মহাপ্রভুর আশীর্বাদে মিটবে অর্থকষ্ট, রথযাত্রায় জগন্নাথদেবকে নিবেদন করুন এই উপচার