সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবহাওয়া যতোই লুকোচুরি খেলুক রঙের ফোয়ারা তো বইবেই৷ বছরের একটা দিন রঙের উৎসবে মাতবে সবাই৷ সঙ্গে দেদার খানাপিনা৷ খেলবেন হোলি, আর ভাং খাবেন না তাই কখনও হয়! জিভে জল আনা স্বাদের জন্য চাই সঠিক রেসিপি৷ সেই তালিকাই রইল আপনাদের জন্য৷
ভাং পকোড়া
উপকরণ –
- ভাং পাতা এক মুঠো
- একটা আলু টুকরো করে কাটা
- প্রয়োজনে পছন্দের সবজি টুকরো করে কাটা (আলুর পরিমানের সঙ্গে সামঞ্জস্য রেখে)
- ময়দা পরিমাণ মতো
- শুকনো লঙ্কার গুড়ো
- পেঁয়াজ কুচি
- তেল প্রয়োজন মতো
- নুন স্বাদ অনুযায়ী
- আমচুর পাউডার হাফ চামচ মতো
- বেদানার বীজ ১/৪ চামচ
- এক মুঠো ধনেপাতা কুচানো জিরে গুড়ো ১/৪ চামচ
- জল প্রয়োজন অনুযায়ী
পদ্ধতি –
মিহি করে ভাং পাতাগুলোকে কুচিয়ে নিন৷ তেল ছাড়া বাকি সব উপকরণ একটা বড় বাটিতে ভাল করে মেশান৷ তাতে কুচানো ভাং পাতাগুলি দিয়ে দিন৷ এবার জল দিয়ে একটা মাখা মাখা মিশ্রণ তৈরি করুন৷ মাঝারি আঁচে ডিপ ফ্রাইং প্যানে এগুলি পাকোড়ার মতো করে ভেজে নিন৷ তারপর তৈরি হয়ে গেলে পছন্দের চাটনি বা সসের সঙ্গে সার্ভ করুন৷
ভাং-এর শরবত
উপকরণ –
- চিনেবাদাম ২০০ গ্রাম
- কাজুবাদাম ২০০ গ্রাম
- দুধ দেড় লিটার
- চিনি স্বাদমতো
- গোলাপজল ৫ বড় চামচ
- কেওড়ার জল ৩ বড় চামচ
- ভাং পাতা বাটা হাফ কাপ (যদি কেউ বেশি বা কম চান, সেটা নিজে ঠিক করে নেবেন)
- মৌরি গুঁড়ো ২ বড় চামচ
পদ্ধতি –
খোসা ছাড়ানো চিনেবাদাম ও কাজুবাদাম জলে আধঘণ্টা ভিজিয়ে রাখুন৷ ভাং পাতা জলে ভিজিয়ে রাখবেন (একরাত রাখলে ভাল হয়)৷ শিলনোড়ায় ভাল করে বেটে নেবেন৷ দুধ ও চিনি জ্বাল দিয়ে ঠান্ডা করে রাখুন৷ এবার দু’টো বাদাম ভাল করে বেটে নিন৷ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গ্লাসে পরিবেশন করুন৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের