সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনি, স্যামসাংয়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় মোবাইলের বাজারে নিজেদের স্থান বেশ শক্তপক্ত করে ফেলেছে লেনোভো৷ সস্তায় একগুচ্ছ ফিচার সমেত লেনোভোর বেশ কিছু মডেল যুবপ্রজন্মের কাছে ইতিমধ্যেই ভীষণভাবে ইউজার ফ্রেডলি হয়ে উঠেছে৷ তাদের জন্য ফের নয়া হ্যান্ডসেট নিয়ে হাজির চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি৷
মঙ্গলবারই ভারতের বাজারে চলে এল এই কোম্পানির নতুন মডেল Phab 2৷ এর আগে Phab 2 Plus মডেলটি দারুণ জনপ্রিয় হয়েছিল৷ এবার তারই নয়া ভর্সন লঞ্চ করল৷এক নজরে দেখে নেওয়া যাক এই নয়া মডেলের ফিচারগুলি৷
- অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের মডেলটি কোয়াড-কোর প্রসেসর যুক্ত৷
- ৬.৪ ইঞ্চি ডিসপ্লে যুক্ত হ্যান্ডসেটটির ব়্যাম ৩জিবি হওয়ায় এতে মাল্টি টাস্কিংয়ের অভিজ্ঞতা হবে আরও মজাদার৷
- Lenovo Phab 2-এর ইন্টারনাল মেমোরি ৩২ জিবি৷ এবং ১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে৷
- আপনি কি সেলফি তুলতে ভালবাসেন? সেক্ষেত্রেও মডেলটি আপনাকে একেবারেই হতাশ করবে না৷ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ঝকঝকে ছবি হাতে পেয়ে যাবেন৷ সঙ্গে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা৷
- Lenovo Phab 2-এর সবচেয়ে শক্তিশালী ফিচার হল এর ব্যাটারি৷ ৪০৫০ mAh ব্যাটারি যুক্ত ফোনটিতে একবার চার্জ করে অনায়াসে দু’দিন ব্যবহার করতে পারবেন৷
- উজ্জ্বল ধূসর এবং সোনালি এই দুটি রঙের মডেল আজই ফ্লিপকার্টে অর্ডার দিয়ে ফেলুন৷
দাম? একেবারে সাধ্যের মধ্যে৷ ১১,৯৯৯ টাকায় অনলাইনে মিলছে লেনোভোর এই নয়া স্মার্টফোন৷
সর্বশেষ খবর
-
‘নেতা যায়, নেতা আসে…’, রাহুলের মৃত্যু তদন্ত নিয়ে কড়া প্রশ্ন তুললেন জীতু
-
হাসনাবাদে হাড়হিম ঘটনা! বাড়ির পাশের পুকুর ভাসছে দু’মাসের শিশু, খুনের অভিযোগ সন্তানহারা মায়ের
-
সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩ পড়ুয়া, আটক ২ গাড়ির চালক
-
কুড়মালি ও সাঁওতালি ভাষায় গীতার অনুবাদ, আরও এক জরুরি কাজ অভিমন্যুর
-
তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স