সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বাজারে সোমবার লেনোভো নিয়ে এল তাদের ভাইব সিরিজের সাম্প্রতিকতম মডেল Vibe K5 Note৷ এই স্মার্টফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চির, রেজোলিউশন ১০৮০ পিক্সেল৷ ভাইব কে ফাইভ মডেলটির প্রসেসর ১.৮ গিগাহার্ৎজভ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি১০, সঙ্গে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷
নয়া মডেলটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ৷ রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল৷ এছাড়াও মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আনলক টাইম মাত্র ০.০৩ সেকেন্ড৷ ৩ ও ৪ জিবি র্যাম ভেরিয়েন্টের মডেলের বিক্রি শুরু হয়েছে আজ থেকে৷ ফোনটির ব্যাটারিও বেশ শক্তিশালী, ৩৫০০ এমএএইচ৷ দাম শুরু হচ্ছে ১১,৯৯৯ টাকা থেকে৷ ৪ জিবি র্যাম ভেরিয়েন্টের মডেলের দাম ১৩,৪৯৯ টাকা৷ ফ্লিপকার্টে এক্সক্লুসিভ রিলিজ করেছে মডেলটি৷ ৯৯৯ টাকা বাড়তি দিলে মিলবে VR bundle৷

সর্বশেষ খবর
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ কাপ্তানের
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর
-
তারাপীঠ-নিউমার্কেটে অভিশপ্ত ৯! অগ্নিকাণ্ডের নেপথ্যে সূর্য-মঙ্গলের কারসাজি? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
-
জিন্নার মারণব্যাধি গোপন রেখেছিলেন, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক!
-
‘নেটওয়ার্কিং সেল’ তৈরিতে সাহায্য? পাক গুপ্তচর রানার আরেক সঙ্গীকে রিষড়া থেকে গ্রেপ্তার এসটিএফের