সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলজি ভি১০-এর পর এবার আন্তর্জাতিক বাজারে ভি২০ মডেল নিয়ে আসছে দক্ষিণ কোরীয় সংস্থা এলজি৷ এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এর ৩২ বিট হাই ফাই কোয়াড ডিএসি প্রযুক্তি৷ একজন ইউজারের গান শোনার অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে এই নয়া ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, দাবি সংস্থার৷
অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম (ওএস) এন চালিত এই নতুন স্মার্টফোনটি বাজারে আসতে পারে আসন্ন সেপ্টেম্বরে৷ এটিই হবে সংস্থার অ্যান্ড্রয়েড ৭.০ আপডেট বিশিষ্ট প্রথম স্মার্টফোন। ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র এই ফোনের রেজোলিউশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত এই ফোনে থাকবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য রিয়ার ক্যামেরা হতে পারে ১৬ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটির দাম এখনও জানা যায়নি।
LG is quadrupling down on the headphone jack https://t.co/ottJUbP1vp pic.twitter.com/7eNr7xXKIl
— The Verge (@verge) August 12, 2016
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’