সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিপস্টিক ভালবাসেন না, এমন মহিলা খুব কমই রয়েছেন৷ পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করেন অনেকেই৷ ফ্যাশনিয়েস্তাদের মধ্যে অনেকেই ভাবেন নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলা ছাড়া লিপস্টিকের নাকি আরও কোনও কার্যকারিতাই নেই৷ আবার কারও কারও মতে, ঠোঁটের যত্নেও নাকি লিপস্টিকের গুরুত্ব রয়েছে৷ কিন্তু জানেন কি লিপস্টিকের রংই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব৷
অফিস হোক কিংবা কোনও অনুষ্ঠান৷ আপনি কি লাল রংয়ের লিপস্টিক পরতে ভালবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না৷ বিশেষজ্ঞদের দাবি, যাঁরা লাল রংয়ের লিপস্টিক পরতে পছন্দ করেন তাঁরা স্বাধীনচেতা হন৷ এছাড়াও অন্যান্যদের তুলনায় অনেক বেশি উদ্যমী হন তাঁরা৷ লাল রংয়ের লিপস্টিক পরা মহিলা নাকি পুরুষ মনে বেশি দোলা পারেন।

[শীতের মরশুমে রূপচর্চায় গুড়ের জাদু আপনাকে অবাক করবে]
আপনি কি কারও কঠিন কথা একেবারেই মেনে নিতে পারেন না? বকাঝকা শুনলেই আপনার চোখে জল চলে আসে? তবে বিশেষজ্ঞদের দাবি, আপনার নাকি গোলাপি রংয়ের লিপস্টিকই বেশি মন টানে৷ এই রংয়ের লিপস্টিকপ্রেমীরা নাকি অনেকের তুলনায় বেশি মিষ্টিও হন৷

[বিয়ের কনেকে সাজান আধুনিক মেকআপে]
সমাজের উলটো স্রোতে হাঁটতে ভালবাসা মহিলার অভাব নেই৷ বিশেষজ্ঞদের দাবি, ওই মহিলারাই নাকি বাদামি রংয়ের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান৷ যেকোনও বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও রয়েছে তাঁদের৷

ন্যুড শেডের লিপস্টিক যাঁরা পরতে পছন্দ করেন, তাঁরা অত্যন্ত শান্তিপ্রিয়৷ বিশেষজ্ঞদের মতে, তাঁরা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন৷

[মেক-আপ ছাড়াই হয়ে উঠুন মোহময়ী, জেনে নিন কীভাবে]
সচরাচর কেউই কালো রংয়ের লিপস্টিক পরেন না৷ কিন্তু যাঁরা একটু অন্য রংয়ের লিপস্টিক পরেন, তাঁরা যে অত্যন্ত সাহসী তা বলাই বাহুল্য৷ বিশেষজ্ঞদের দাবি, নিজের লক্ষ্যে তাঁরা অবিচল৷ সমাজের কোনও বাধা গতে তাঁদের আটকে রাখা সম্ভব নয়।

সর্বশেষ খবর
-
পুরনো ফোন বিক্রি করলে তথ্য বেহাত হবে না তো? এই সহজ পদ্ধতিতে থাকুন নিরাপদ
-
পরিবহণ বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা
-
বিশ্বকাপে নরওয়ের ‘গোপন অস্ত্র’ ৩০০ কেজি মাছ! হাল্যান্ডদের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ব্রাউন চিজও
-
সাইকেল করে স্কুল-টিউশন-প্রেম, দু’চাকার জীবনসংগ্রাম!
-
আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?