সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হালকা শীত মনোরম৷ তবে স্বাস্থ্যের পক্ষে বড় ভাল এমনটা বলা যায় না৷ বরং এই শীত পড়ার মরশুমেই অসুখে পড়ার সম্ভাবনাও বেশি৷ কখনও ঠান্ডা, কখনও গরমে নাজেহাল অবস্থা৷ আর ঠিক এই সময়ই থাবা বসায় সর্দি-জ্বর৷ কখনও আবার বেজায় গলা খুসখুসে চরম বিরক্তি৷ এদিকে কাফ সিরাপ বা বাজার চলতি ওষুধের নানা সাইড এফেক্ট৷ কখনও আবার জাঁকিয়ে বসে ঘুমঘুম ভাব৷ ফলে অনেকেই এই ধরনের ওষুধ খেতে রাজি হন না৷ উপায় অবশ্য হাতের কাছেই৷ ঘরোয়া টোটকাতেই এই অসুখের হাত থেকে বাঁচা যায়৷
কারা রক্ষা করবে? খুব চেনা তিনটি উপাদানই হয়ে উঠতে পারে রক্ষাকবচ৷ এগুলি হল- লেবু, আদা ও মধু৷
- লেবুতে থাকে ভিটামিন সি৷ স্বাভাবিকভাবেই ঠান্ডা লাগা প্রতিরোধ করতে এর জুড়ি মেলা ভার৷ রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় লেবু৷
- শরীরে জমা বর্জ্য পদার্থ বা টক্সিন বের করে দিতে আদা সিদ্ধহস্ত৷ এছাড়া বমি বমি ভাব, ঝিমুনি ও ঠান্ডা লাগাও প্রতিরোধ করে আদা৷
- মধুও ঠান্ডা লাগা আটকাতে কার্যকরী৷ বিশেষত গলা খুসখুস বা সংক্রমণ রোধ করতে একেবারে অব্যর্থ৷
কীভাবে তৈরি করবেন মিশ্রণ?
প্রথমে আদা ও লেবুগুলিকে পিস পিস করে কেটে নিন৷ খেয়াল রাখুন আদা ও লেবুর টুকরোগুলো যেন পরপর থাকে৷
এবার একটি পরিছন্ন জারে সেগুলিকে রেখে দিন৷
পুরো জারে প্রয়োজনমতো মধু ঢেলে দিন৷ দেখুন যাতে, লেবু ও আদার টুকরোগুলো ভালভাবে মধুতে ডুবে যায়৷
পুরো মিশ্রণটিকে রেফ্রিজারেটরে রেখে দিন৷ ধীরে ধীরে সেটি জেলিতে পরিণত হবে৷
এবার প্রয়োজমতো গরম জলে এই মিশ্রণ নিন৷ কিছুক্ষণ রাখুন৷ তারপর চায়ের মতো পান করুন৷ দরকার হলে চায়ের সঙ্গেও এই মিশ্রণ মিশিয়ে নিতে পারেন৷
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!