সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ১৯ সেপ্টেম্বর ভারতীয় ইউজারদের জন্য বাজারে আসছে Moto E3৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই বিক্রি শুরুর ইঙ্গিত প্রস্তুতকারক সংস্থা লেনোভোর৷ নয়া হ্যান্ডসেটটির দাম ১০ হাজার টাকারও কম৷
এবার আসা যাক মডেলটির স্পেসিফিকেশনের আলোচনায়৷ Moto E3 মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে৷ প্রসেসর ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াড কোর, ব্যাটারি ২৮০০ এমএএইচ৷ এই হ্যান্ডসেটের ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি, ১ জিবি র্যাম৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷
নয়া Moto E3 মডেলে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০১ মার্শমেলো আপডেট৷ মডেলটির গায়ে জল লাগলে কোনও ক্ষতি হবে না৷ Moto G4 ও Moto G4 Plus মডেলে এই ফিচার ছিল না৷
এবার আসা যাক স্মার্টফোনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সেগমেন্ট, ক্যামেরার প্রসঙ্গে৷ ১০ হাজার টাকার কম দাম হওয়ায় এই হ্যান্ডসেটের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের বেশি নাও হতে পারে৷ ফ্রন্ট ক্যামেরা হতে পারে ৫ এমপি-র৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই মডেলে মিলবে ডুয়াল সিম ম্যানেজমেন্ট৷ মার্কিন মুলুকে এই মডেলটির দাম ১৩১ ডলার৷ আশা করা যায়, ভারতে এলে মডেলটির দাম পড়বে ৮৯০০ টাকার আশেপাশে৷ তবে একটি সূত্রের খবর, মডেলটির দাম ৭ হাজার টাকা হতে পারে৷
মোটোরোলার মূল সংস্থা লেনোভো সম্প্রতি হংকংয়ের বাজারে এই মডেলটির আরেকটি অপগ্রেডেড ভার্সন নিয়ে এসেছে৷ নাম Moto E3 Power৷ সেই হ্যান্ডসেটে রয়েছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি, ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ আগামী ১৯ সেপ্টেম্বর Moto E3-রও একটি ভেরিয়েন্ট দেশের বাজারে আসতে পারে যার যাবতীয় স্পেসিফিকেশন E3 Power-এর মতো হবে৷
সর্বশেষ খবর
-
ক্ষুদিরামের আত্মবলিদানই সুভাষচন্দ্রের অনুপ্রেরণা, গায়ে কাঁটা দেওয়া অগ্নিযুগের গল্প
-
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, প্রাক্তন নাইটের হাত ধরে টি-২০ বিশ্বকাপ খেলবে রোনাল্ডোর দেশ?
-
পড়ুয়াদের কর্মমুখী করে তুলতে স্কটিশ চার্চ কলেজের অভিনব উদ্যোগ, পাশে শিল্পজগৎ
-
স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বাঞ্চলের তিন জঙ্গি সংগঠনের! নজরদারি চিকেনস নেকে
-
সিলিং ফ্যানের পুরু ধুলো-কালিতে নাজেহাল? ঘরোয়া উপায়ে সহজেই করুন সাফসুতরো