সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেনোভো Moto M নামের একটি ফোন বাজারে আনতে চলেছে এমন খবর পাওয়া গিয়েছিল সম্প্রতি৷ যদিও সেই খবর অনুযায়ী কেবল চিনের বাজারেই মিলবে এই ফোন এমনটাই জানানো হয়েছিল৷ কিন্তু সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ায় চিন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে মিলবে এই ফোন৷
জানা যাচ্ছে, Moto সিরিজের এই দু’টি স্মার্টফোন XT1662 ও XT1663৷ এই XT1663 এশিয়ার অন্যান্য কয়েকটি দেশেও পাওয়া যাবে বলেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷
যদিও এই নতুন স্মার্টফোনটির ফিচারস নিয়ে সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবুও ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের তথ্য৷
সত্যতা প্রমাণ না হলেও যদি ধরে নেওয়া যায় ফাঁস হওয়া ফিচারসগুলি এই ফোনটিতে থাকছে তবে মোবাইলপ্রেমীদের জন্য বেশ ভাল খবর৷
ফোনটিতে ৫.৫ ডিসপ্লের সঙ্গে থাকবে ২.১ GHz মিডিয়াটেক প্রসেসর৷ এমনকি ফোনে 16MP রিয়ার ও 8MP ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যাবে৷ আর এই সব ফিচারসের নেপথ্যে থাকবে 3000mAh-এর ব্যাটারি৷
তবে এর আগেও এই ফোনটি নিয়ে অবশ্য গুজব রটেছিল৷ তাই কোনটা সত্যি জানার এখন একটাই উপায়, তা হল অপেক্ষা৷ প্রকাশ্যে না আসা পর্যন্ত Moto M সিরিজের এই ফোনে নিশ্চিত ভাবে কী কী পাবেন ক্রেতারা তাই নিয়ে ধোঁয়াশা থাকবেই৷
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!