সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে যুগ চলে গিয়েছে৷ যখন পাতার পর পাতা লেখা হয়ে যেত বিরহের ব্যাথায় কিংবা প্রথম প্রেমের একটু সাড়া পাওয়ার তাগিদে৷ তবে ওই পাড়ের উত্তর পেতে অপেক্ষা করতে হত দিনের পর দিন৷ এখন সবই বুড়ো আঙুলের ক্ষণিকের ছোঁয়ার অপেক্ষা৷ ব্যস, চোখের পলক ফেলতে না ফেলতেই মনের কথাটি থাকিবে না মনে৷ সংগোপনে তা চলে যাবে তাঁর কাছে৷ কিন্তু উত্তর মিলবে কি? কেল্লাফতে হবে না পরাজয়ের স্বাদ পাবেন? এই প্রশ্নের উত্তর পেতে আজও সেই অপেক্ষাই ভরসা প্রেমিকের দলের৷
[কাশ্মীরিদের বিরুদ্ধে নয় সেনা, লক্ষ্য জঙ্গিরাই: বিপিন রাওয়াত]
নারীমনের হদিশ পাওয়া কি সহজ কথা? তা হয়তো না৷ কিন্তু প্রেমের মোক্ষম বাণটি চালানো আগে কিছু কৌশল তো অবলম্বন করতে পারেন৷ যাতে অন্তত মেসেজের মাধ্যমে উত্তর পাওয়ার পথটি আরও সুগম হয় এবং তা যাতে আপনার অনুকূল হয়৷ তেমনই কিছু সূত্র মিলেছে বিশেষজ্ঞদের থেকে –
- প্রেমের ক্ষেত্রে প্রথম দর্শন খুবই গুরুত্বপূর্ণ৷ এই বিষয়টি একেবারেই হেলাফেলা করবেন না৷ আর এক্ষেত্রে আপনার হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার৷ সেটি যেন অবশ্যই আকর্ষণীয় হয়৷ আপনার সেরা দিকগুলি যেন সেখানে প্রতিফলিত হয়৷
- মেয়েদের সবচেয়ে বেশি অপছন্দের নিজের ভাললাগার মানুষটির পাশে অন্য কোনও সুন্দরী মহিলাকে দেখা৷ এমনটা হলে মেয়েরা অতিরিক্ত সচেতন হয়ে পড়েন৷ আর প্রেমিকের ক্ষেত্রে বাড়তি যত্নশীল হয়ে পড়েন৷
- অধিকাংশ মেয়েরাই সংবেদনশীল পুরুষ পছন্দ করেন৷ যাঁরা মানুষের পাশাপাশি অন্যান্য পশুপাখিদের প্রতিও উদার হতে পারেন৷ তাই বাড়িতে পোষ্য থাকলে তাঁর সঙ্গে নিজের একটি সুন্দর ছবি আপলোড করতেই পারেন৷
- ভুল করে ঠিক কাজটা করতেই পারেন৷ বুঝলেন না? আরে, ফোনে ভুল নম্বর ডায়াল করে কিংবা ভুল মেসেজ পাঠিয়ে কত সম্পর্কই না ঠিক হয়ে গিয়েছে৷ আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন এই মিষ্টি ভুলটা করে৷
- সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দুষ্টু-মিষ্টি মেসেজের তুলনা নেই৷ আজকাল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তো হামেশাই এমন বার্তা পাওয়া যায়৷ তবে মহিলাদের পাঠানোর ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখবেন৷
[পাগলাগারদে পাঠানো উচিত সোনুকে, মত রাখি সাওয়ান্তের]
সর্বশেষ খবর
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক
-
নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি