Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Airtel Postpaid Plan

OMG এত সস্তা! প্রেমের মাসে যুগলদের সস্তায় পুষ্টিকর অফার নিয়ে হাজির এই সংস্থা

জিএসটি-সহ মাসে ৬৯৯ টাকার এই প্ল্যানে একজন গ্রাহক একটি অ্যাকাউন্টে দুটি সিম কার্ড পাবেন। পাশাপাশি পরিবারের সর্বাধিক দু'জন সদস্যকে সেখানে যোগ করতে পারবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২০:৫৩

options
link
OMG এত সস্তা! প্রেমের মাসে যুগলদের সস্তায় পুষ্টিকর অফার নিয়ে হাজির এই সংস্থা zoom
প্রতীকী ছবি

শুরু হয়ে গেছে প্রেমের মাস। ভ্যালেন্টাইনস ডের আগে ওটিটি প্রেমী যুগলদের জন্য আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল। ভালবাসার মানুষের সঙ্গেই দেখুন পছন্দের কন্টেন্ট আগের থেকেও অনেক কম খরচে।

এয়ারটেল তাদের নতুন ৬৯৯ টাকার ইনফিনিটি ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান চালু করেছে। এতে বহু নতুন সুবিধা রয়েছে। বিশেষ করে যদি একজন গ্রাহকের একাধিক নম্বর থাকে অথবা ওই গ্রাহকের পুরো পরিবার যদি একটি বিলের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে এই নতুন প্ল্যান খুবই কার্যকরী। এই প্ল্যানের মূল মন্ত্রই হল বেশি ডেটা, অতিরিক্ত সিম এবং প্রচুর OTT দেখার সুবিধা। এবং এই সবকিছুই একটি মাসিক পেমেন্টের মাধ্যমে।

Advertisement

জিএসটি-সহ মাসে ৬৯৯ টাকার এই প্ল্যানে একজন গ্রাহক একটি অ্যাকাউন্টে দুটি সিম কার্ড পাবেন। পাশাপাশি পরিবারের সর্বাধিক দু’জন সদস্যকে সেখানে যোগ করতে পারবেন। এই প্ল্যানে দেশের যেকোনও জায়গায় আনলিমিটেড ফোন করা যাবে। এরসঙ্গে থাকবে ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা। ডেটার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় সুবিধা। প্রতি মাসে মোট ১০৫ জিবি ডেটা পাবেন গ্রাহক। তাঁর মূল সিমের জন্য থাকবে ৭৫ ডিগ্রি, ৩০ জিবি থাকবে দ্বিতীয় সিমের জন্য।

new Airtel Postpaid Plan with free OTT
প্রতীকী ছবি

যদিও এই প্ল্যানের মূল আকর্ষণ স্ট্রিমিং সুবিধায়। এই প্ল্যান কিনলে ছয় মাসের জন্য আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন, একবছরের জন্য জিও হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে বিনামুল্যে। এর পাশাপাশি, এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম, এক বছরের অ্যাডোব এক্সপ্রেস প্রিমিউয়াম এবং ১০০জিবি ক্লাউড স্টোরেজ-সহ গুগল ওয়ান পাওয়া যাবে বিনামূল্যে। গ্রাহকরা স্প্যামের হাত থেকে বাঁচার জন্য এয়ারটেলের নতুন ফ্রড ডিটেকশন ব্যবস্থা ব্যবহার করতে পারবেন।

এই প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত যারা দু’টি নম্বরের জন্য আলাদা বিলের ঝামেলা নিতে চান না। এই প্ল্যানে, একজন গ্রাহক দু’টি বিল একত্রিত করতে পারেন। এক দম্পতি বা পরিবারের যেকোনও দুই সদস্যের জন্য এই প্যান আদর্শ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.