Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬

বর্ষার আবহে বাড়িতেই তৈরি করে ফেলুন কাঁঠালের বীজ দিয়ে শুঁটকি

কীভাবে বানাবেন এই পদ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৮, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৮, ২১:১৯

options
link
বর্ষার আবহে বাড়িতেই তৈরি করে ফেলুন কাঁঠালের বীজ দিয়ে শুঁটকি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালদের অন্যতম প্রিয় পদ শুঁটকি। তা সে যে কোনও মাছেরই হোক না কেন। শুঁটকি পাতে পড়লেই আপনা আপনি তৃপ্ত হয়ে যায় রসনা। বাঙালদের দৌলতে এখন অনেক বাঙালি বাড়ির রান্নাঘরেই জায়গা করে নিয়েছে শুঁটকি। বিভিন্নভাবে রান্না করা যায় এটি। রইল তারই একটি অন্য রকম রেসিপি।

উপকরণ:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • লইট্টা শুঁটকি- ২ কাপ (কুচি করা)
  • কাঁঠালের বীজ- ১ কাপ (কুচি করা)
  • পেঁয়াজ কুচি- দেড় কাপ
  • রসুন কুচি- ১/২ কাপ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • মরিচ গুঁড়ো- দেড় চা চামচ
  • জিরে গুঁড়ো- ১ চা চামচ
  • ধনে গুঁড়ো- ১ চা চামচ
  • কাঁচা মরিচ- ফালি করা ৪/৫ টি
  • তেল- পরিমাণ মতো
  • নুন- স্বাদমতো

[ বৃষ্টির দুপুরে সাদা ভাতের সঙ্গে পালং ইলিশ, ফাটাফাটি যুগলবন্দি ]

কীভাবে বানাবেন:

কাঁঠালের বীজ ভাল করে সেদ্ধ করে ওপরের খোসা ও লালচে আবরণ ছাড়িয়ে নিন। এবার সবক’টি বীজ কুচি করে রাখুন। লইট্টা শুঁটকি ভাল করে ধুয়ে সেদ্ধ করে সেটিও কুচি করে রাখুন। একটি পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিন।

এরপর রসুন কুচি ও সব রকম মশলা দিয়ে ভাল করে মশলা কষিয়ে নিন। এরপর কাঁঠাল বীজ ও শুঁটকি দিয়ে ভাল করে মশলা মাখিয়ে সামান্য জল দিয়ে দিন। তবে শুধু ভাল করে কষালেই হবে না। গোটা মিশ্রণ যাতে ভাজা ভাজা হয়, সেদিকে খেয়াল রাখুন। মশলা তেলের ওপরে উঠলে নামিয়ে ফেলুন। কাঁঠাল বীজ দিয়ে লইট্টা শুঁটকি ভুনা তৈরি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই পদটি।

লইট্যা মাছ, বান মাছ বা চিংড়ি- যে কোনও শুঁটকি দিয়েই বানানো যায় এই পদ। মাছ ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কানকো আর পাখনা বেছে ফেলা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.