সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওর ‘ডেটাগিরি’ সমস্ত টেলিকমিউনিকেশন দুনিয়ার কাছে নয়া ‘চ্যালেঞ্জ’ ৷ কার্যত এ কথা স্বীকারই করে নিয়েছে বিএসএনএল৷ তবে হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় কেউই৷ আর তাই জিও-কে ঠেকাতে নয়া দাওয়াই বিএসএনএলের৷
‘সারভাইবাল অফ দ্য ফিটেস্ট’ তত্ত্বই এখন টেলিকমিউনিকেশন দুনিয়ায় সবথেকে চর্চিত৷ ডেটার প্রায় লুঠ দিয়ে যে ছক্কা হাঁকিয়েছে জিও, তা রুখতে একই মূল্যে আরও বেশি ডেটা দেওয়া বা প্রায় সমপরিমাণ ডেটা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই৷ বিএসএনএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তবও তাই-ই বলছেন৷ জিও-র আগ্রাসন রুখতে তাই ভরসা পাল্টা আগ্রাসনেই৷
কী সেই আগ্রাসন? ডেটার মূল্য প্রায় আশ্চর্যজনকভাবে কমিয়ে আনল বিএসএনএল৷ তাদের নয়া পরিকল্পনায় প্রতি জিবি ডাউনলোডে মাত্র এক টাকা খরচ হবে গ্রাহকদের৷ এই ‘আনলিমিটেড ওয়্যারলাইন ব্রডব্র্যান্ড প্ল্যান’ দিয়েই গ্রাহক ধরে রাখার পরিকল্পনা সংস্থাটির৷ এছাড়া থাকছে ‘নাইট কলিং’ অফার৷ ল্যান্ডলাইন কানেকশনে রাত নটা থেকে সকাল সাতটা পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে ফোন করা হবে বিনামূল্যে৷ এছাড়া রবিবারে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল করার স্বাধীনতাও দেওয়া হয়েছে৷ একগুচ্ছ পরিষেবা দিয়েই আপাতত জিও-র চ্যালেঞ্জ সামলাচ্ছে বিএসএনএল৷
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য