সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন ধরেই গুজব চলছিল বাজারে আসছে নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোন৷ নতুন খবর অনুযায়ী টেকদুনিয়ায় ফাঁস হওয়া নোকিয়া অ্যান্ড্রয়েড এই বছরের শেষেই লঞ্চ হবে৷ Nokia C1 বা Nokia D1C নামেই বাজারে আসবে এই ফোন৷
কিন্তু ফাঁস হওয়া ফিচারসের সঙ্গে খানিক পার্থক্য রয়েছে নতুন এই ফোনের সিস্টেম ইনফরমেশনে৷
ফিচারস সংক্রান্ত যেসব তথ্য ফাঁস হয়েছিল তাঁর মধ্যে অন্যতম ছিল Snapdragon প্রসেসর ও বাজারে সদ্য জনপ্রিয় হওয়া অপারেটিং সিস্টেম Android7.0 Nougat৷ এই তথ্যের উপর ভিত্তি করেই বাজারে শোরগোল পড়েছিল৷ কিন্তু সম্প্রতি সংস্থার পক্ষ থেকে যে ফোনটির কথা জানানো হয়েছে তার সিস্টেম ইনফরমেশনে রয়েছে Qualcomm octa-core প্রসেসর৷ যার ফলে টেকদুনিয়ায় উত্তেজনায় ভাটা পড়বে বলেই মত টেকবিশেষজ্ঞদের৷ কিন্তু এছাড়াও Adreno 505GPU এবং 3GB RAM থাকছে এই ফোনে৷
ক্রেতারা অনেকেই ফোনটিকে নোকিয়ার অন্যতম শ্রেষ্ঠ ফোনের তকমা দিয়ে দিয়েছিলেন লঞ্চ হওয়ার আগেই৷ কিন্তু শেষ পর্যন্ত কতটা জনপ্রিয় হবে এই ফোন তা জানা যাবে ফোনটির অফিসিয়াল লঞ্চের পর৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১