সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি-প্রেমীদের জন্য সুখবর! আগস্ট মাসে Oppo দেশের বাজারে নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন Oppo F1s৷ এবছরের শুরুতে লঞ্চ হওয়া তাদের আরেকটি স্মার্টফোন F1-এর সাফল্যের পর ওই সিরিজের দ্বিতীয় ফোনটি বাজারে আনছে সংস্থা৷
আগস্ট মাসের ৩ তারিখ বাজারে আসছে নয়া ফোনটি, টুইট করে এ কথা জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা৷ কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৬-য় প্রথমবার প্রকাশ্যে আসে এই মডেলটি৷ এই ফোনের প্রধান বৈশিষ্ট্য হল এর বিশেষ ক্যামেরা, যেটি সেলফি তোলার জন্য বিশেষ উপযোগী বলে দাবি সংস্থার৷ পাশাপাশি নয়া স্মার্টফোনের দামও গ্রাহকদের আকর্ষণ করবে বলে মনে করছে Oppo৷
Oppo F1 মডেলটি এ দেশে লঞ্চ করে জানুয়ারি মাসে৷ দাম ১৫,৯৯০ টাকা৷ এই মডেলের আরেকটি ভেরিয়েন্ট F1 Plus মডেলটির দাম ছিল ২৬,৯৯০ টাকা৷ F1 মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট, অ্যালুমিনিয়াম বডি, ৫ ইঞ্চির এইচডি রেজোলিউশনের স্ক্রিন৷ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ এসওসি প্রসেসরের সঙ্গে পাবেন ৩ জিবি র্যাম৷ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮ এমপির ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ মডেলটিতে এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ দুর্দান্ত ছবি তোলা ও সেই ছবি এডিটিংয়ের জন্য প্রি-লোডেড একগুচ্ছ অ্যাপস এই ফোনকে সেলফি-প্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলবে, দাবি সংস্থার৷ তবে নয়া মডেলটির দাম কত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ৩ আগস্ট পর্যন্ত৷
সর্বশেষ খবর
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?
-
বিদেশি লিগে খেলতে অবসরের হিড়িক! এবার কড়া নিয়ম আনার পথে বিসিসিআই
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!