সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথা ব্যথা বা দাঁতে ব্যথা, পিঠ ব্যথা কিংবা ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা আটকাতে আপনারও কি পেনকিলার খাওয়ার অভ্যেস রয়েছে? এবার তাহলে ভাবার সময় এসেছে৷ ভবিষ্যতের কথা চিন্তা করে যখন-তখন পেনকিলার খাওয়ায় লাগাম টানলে আপনিই উপকৃত হবেন৷
গবেষণা বলছে, যেসব মহিলা টানা ছ’বছরের বেশি সময় ব্যথা রুখতে আইব্রুফেন পেনকিলারটি নিচ্ছেন, তাঁদের শ্রবণশক্তিতে বড়সড় প্রভাব পড়তে পারে৷ এমনকী শোনার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারেন তাঁরা৷ মার্কিন মুলুকে ৪৮ থেকে ৭৩ বছরের ৫৪ হাজার মহিলার মধ্যে একটি সমীক্ষা করা হয়েছিল৷ এঁরা অ্যাসপিরিন, আইব্রুফেন এবং অ্যাটামিনোফেনের মতো পেনকিলারগুলি নিয়মিত খেয়ে থাকেন৷ দেখা গিয়েছে, যিনি যত বেশি সময় ধরে আইব্রুফেন এবং অ্যাটামিনোফেন খাচ্ছেন, তাঁদের শোনার ক্ষমতা আগের থেকে অনেকটাই হ্রাস পেয়েছে৷ তবে ঠিক কতটা মাত্রায় অ্যাসপিরিন নিলে শ্রবণশক্তিতে তা প্রভাব ফেলতে পারে, সেই বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়৷
আমেরিকার মহিলা হাসপাতালের গবেষক বলছেন, “এই দেশে এই রোগ অনেক মহিলার মধ্যেই রয়েছে৷ বিভিন্ন কারণেই শ্রবণশক্তি হারাতে পারেন মহিলারা৷ তবে গবেষণা এবং সমীক্ষা বলছে, আইব্রুফেন এবং অ্যাটামিনোফেন খাওয়ার জন্য প্রায় ৫.৫ শতাংশ মহিলাই শোনার ক্ষমতা হারিয়েছেন৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?