সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলিকার সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় সব অশুভ শক্তি। বছর বছর হোলির আগের রাতে তাই দেশজুড়ে চলে হোলিকা দহন। মথুরার তেহেশিলের দুই গ্রাম ফালেন আর জাটওয়ারিতে এই হোলিকা দহন ঘিরে বছর বছর ধরে চলে আসছে এক অদ্ভূত রীতি। আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসেন দুই পণ্ডিত। আজ রবিবার পূর্ণিমার রাতে প্রহ্লাদ হোলিকার সাক্ষী থাকবে মথুরার এই দুই গ্রাম। এখানকার মানুষের কাছে এই পর্ব প্রহ্লাদ হোলিকা নামে পরিচিত।
ফালেন আর জাটওয়ারির মধ্যে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। তবু এই দুই গ্রামের অদ্ভূত বোঝাপড়া। এক গ্রামে প্রহ্লাদ হোলিকা সারা হলে অপর গ্রামে শুরু হয় হোলিকা দহন। নিরাপত্তার দিক খেয়াল রাখে জেলা প্রশাসন।
এবার সানির লাস্যের আঁচ পোয়াবে দক্ষিণী সিনেমাও
পুরাণ অনুসারে, বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল তাঁর বাবা হিরণ্যকশিপু। কিন্তু ভগবানের প্রতি তাঁর বিশ্বাস, একনিষ্ঠতার কারণে আগুন ছুঁতেও পারেনি প্রহ্লাদকে। সেই কাহিনীকে পাথেয় করেই ফালেন, জাটওয়ারিতে দোল পূর্ণিমার রাতে এই আচার পালন করা হয়।
পোশাক বদলাচ্ছেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার