সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের ভাল ফ্রন্ট বা রিয়র ক্যামেরা বলতে ক্রেতারা সাধারণত বেশি মেগাপিক্সলের খোঁজই আগে নেন৷ আবার ৩৬০ ডিগ্রি ছবি নিয়েও বর্তমান প্রজন্মের আগ্রহ তুঙ্গে৷ তাই এবার বাজারে এল এমন এক স্মার্টফোন, যার ক্যামেরা বাকিদের থেকে এক্কেবারে আলাদা৷ কারণ মেগাপিক্সল ছাড়াও এর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে৷ ডার্লিং নামের হিরে বসানো ব্র্যান্ড নিউ স্মার্টফোনে রয়েছে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷
Protruely-র ডার্লিংই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে৷ এবার জেনে নিন স্মার্টফোনে আরও কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে৷
(এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio)
- হ্যান্ডসেটটিতে ১৩ এমপি বিশিষ্ট ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা রয়েছে৷ যাতে ছবি এবং ভিডিও তুলে সরাসরি ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করা যাবে৷
- আরও মজার বিষয় হল ক্যামেরার দু’দিকে সোনালী রঙের স্ট্র্যাপের উপর চারটি হীরে বসানো রয়েছে৷ আমেরিকান ডায়মন্ড নয়, সত্যিকারের হীরে৷

- ৫.৫ ইঞ্চি ডিসপ্লের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ফুল এইচডি বিশিষ্ট৷ অর্থাৎ এই মডেলে তোলা ছবি ও ভিডিওর কোয়ালিটিও যে দুর্দান্ত হবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই৷
- এছাড়া ৪ জিবি ব়্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে৷
- ৩৫৬০mAh শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটিও৷
(ভয়েস কলের জন্য কি সত্যি এবার টাকা কাটবে Jio?)
দাম? আইফোন ৭ প্লাসের থেকে কম৷ ভারতীয় মুদ্রায় ডার্লিংয়ের মূল্য ৮৬ হাজার টাকা৷ তবে হিরেহীন মডেলটির দাম অনেকটাই কম৷ ৩৩ হাজার টাকার বিনিময়েই মিলবে এই অভিনব ফিচার-যুক্ত ফোনটি৷
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার