Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Extra Marital Affair

পরকীয়ায় জড়াননি তো স্বামী? বুঝে নিন স্রেফ এই ৫ আচরণেই

একসঙ্গে বসে সিনেমা দেখা, অন্তরঙ্গতা, হাসিঠাট্টা-এগুলো দাম্পত্যের খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যদি দেখেন আস্তে আস্তে তা হারিয়ে যাচ্ছে। বুঝবেন বিপদের পূর্বাভাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২০:০৭

options
link
পরকীয়ায় জড়াননি তো স্বামী? বুঝে নিন স্রেফ এই ৫ আচরণেই zoom
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর...
Advertisement

প্রেম আর দাম্পত্যের মধ্যে বিস্তর ফারাক। সম্পর্কে থাকাকালীন একঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে যান প্রেমিক। তিনিই যখন স্বামীর বর্ম পরেন, তখন চারপাশটা যেন বদলে যায়। ছোটছোট বিষয়ে অশান্তি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই বিরাট আকার নেয়। চিড় ধরে সম্পর্কে। আর এই ফাটলের জেরেই কখন যেন দু’জনের মাঝে ঢুকে পড়ে তৃতীয় ব্যক্তি। অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা সঙ্গী যখন টের পান, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু জানেন কি স্বামীর আচরণে নজর রাথলেই বোঝা যায়, তাঁর জীবনে নতুন করে প্রেম এসেছে কি না। ভাবছেন তো কীভাবে? চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

১. জীবনে নতুন কেউ এলে সে শারীরিকভাবে আপনার সঙ্গে থাকলেও মানসিকভাবে থাকবে না। হয়তো আপনাকে সময় দিচ্ছে, পছন্দের খাবার নিয়ে আসছে, কিন্তু খেয়াল করে দেখবেন, একসঙ্গে বসে কথা বললেও অর্ধেক কথার উত্তর পাচ্ছেন না। কারণ, তার মন পড়ে অন্য কোথাও। অথবা সে বসে রয়েছে আপনার কাছেই, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা চ্যাটিংয়ে ব্যস্ত, বুঝে নিন কিছু না কিছু গন্ডগোল আছেই।

Advertisement

২. চেনা মানুষটা হঠাৎ করেই অচেনা হয়ে যাচ্ছে? স্বাভাবিকছন্দেই চলছিল জীবন। হঠাৎ ছোটখাটো বিষয়েও আপনার ভুল ধরতে শুরু করেছে স্বামী? আপনার পোশাক, আচরণ, সবকিছু নিয়ে কাটাছেঁড়া করেছে? কারণ ছাড়াই অশান্তি সৃষ্টি করছে? বুঝে নিন তাঁর জীবনে এসেছে অন্য কেউ। তাই শুরু হয়েছে ব্লেম-গেম।

৩. দু’জন মানুষ একসঙ্গে থাকলে মতানৈক্য, কথা কাটাকাটি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কলহ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে কথাবার্তাই কমে গিয়েছে? কারণে-অকারণে ব্যঙ্গ, অবজ্ঞা, অসম্মানপূর্ণ কথা বলছে? তাহলে বুঝে নিন এক ছাদের তলায় থাকলেও মানসিক দূরত্ব বেড়েছে কয়েকগুণ। আর দূরত্ব তৈরি হলেই জীবনে প্রবেশ করে তৃতীয় ব্যক্তি, শুরু হয় পরকীয়া সম্পর্ক।

৪. দাম্পত্যের মধ্যে অনেক ছোটখাটো বিষয় থাকে। একসঙ্গে বসে সিনেমা দেখা, অন্তরঙ্গতা, হাসিঠাট্টা-এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যদি দেখেন আস্তে আস্তে তা হারিয়ে যাচ্ছে। আগে যা বললে স্বামী মজা করতেন, এখন তা বললে রেগে যাচ্ছে, বিরক্ত প্রকাশ করছে, তাহলে বুঝে নিন দূরত্ব বেড়েছে। যা বড় ফাটলের পূর্বাভাস।

৫. স্বামী-স্ত্রীর মধ্যে যৌনসম্পর্ক খুব স্বাভাবিক বিষয়। যদি দেখেন, যৌনমিলনে স্বামীর আর আগের মতো আবেগ নেই, তাহলে বুঝে নেবেন সবটা ঠিক নেই। হয়তো স্বামী সব ঠিক আছে এটা প্রমাণ করতেই আপনার কাছে আসছে, কিন্তু আগের মতো আর ভালোবেসে চুম্বন করছে না, তাঁর স্পর্শে আর আগের মতো উষ্ণতা নেই, তাহলে সতর্ক হন। খোঁজ নিন কী চলছে তাঁর মনে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.