Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬

রোজ করুন এই দুটি ব্যায়াম, ঝড় উঠবে বিছানায়

সঙ্গীকে সঙ্গে নিয়ে আজ থেকেই শুরু করুন এই ব্য়ায়াম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১৬:৫১

options
link
রোজ করুন এই দুটি ব্যায়াম, ঝড় উঠবে বিছানায় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিম করলে নাকি উত্তাল হয়ে ওঠে যৌনতা। আপনি যত ফিট, ততই বাড় বাড়ন্ত আপনার সেক্স ড্রাইভ। তবে প্রচুর টাকা খরচ করে জিমে না গিয়েও, বাড়িতেই কয়েকটি সহজ ব্য়ায়াম করলে যৌনতায় ঝড় তুলতে পারেন। কীভাবে? রইল টিপস।

প্ল্যাঙ্কস

Advertisement

প্রথমে উপুড় হয়ে শুয়ে হাতদুটো দুপাশে মেঝেতে পাশাপাশি রাখুন। এর পর হাতের উপর ভর দিয়ে পুশ-আপের ভঙ্গিতে উপরের দিকে শরীরটাকে টেনে তুলুন। পায়ের আঙুল মেঝেতে যেন ছুঁয়ে থাকে, পিঠ আর মাথা থাকবে একই লাইনে। শরীরটাকে উপরে তোলার সময় পুরো ওজনটা থাকবে বাহু আর পায়ের আঙুলের উপর। শ্বাস টেনে বন্ধ করে যতক্ষণ পারবেন এই অবস্থায় নিজেকে রাখুন, এর পর ধীরে ধীরে নিশ্বাস ছাড়ুন। অন্তত, পাঁচবার এটা করুন।

[আরও পড়ুন: ‘সায়ন্তিকাকে টেনে আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা চলছে’, মুখ খুলেন জায়েদ খান]

কেগলস
পেলভিক মাসলের জোর বাড়াতে এই ব্যায়ামের বিকল্প নেই। আমরা সবাই জানি অর্গাজমের সময় পেলভিক মাসল সংকুচিত হয়।পেলভিক মাসল যদি মজবুত হয় তা হলে অর্গাজ়মের সুখও কয়েকগুণ বেড়ে যেতে বাধ্য!

ইউরিনের বেগ সম্বরণ করার জন্য আপনি যে পেশিগুলো সংকুচিত করেন, সেটাই পেলভিক মাসল। ইউরিন বন্ধ করতে হলে যেভাবে পেশি সংকুচিত করেন, ঠিক সেভাবেই সংকুচিত করুন। কম করে পাঁচ সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। প্রায় পাঁচবার করুন এই ব্য়ায়াম।

[আরও পড়ুন: ‘আহত ও দুঃখিত’, ‘ডাকঘর’ সিরিজে নাম নেই তরুণ অভিনেতার! প্রতিবাদে সোচ্চার সুদীপ্তা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.