সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ গড়ে তুলতে শিক্ষকদের অবদানের তুলনা হয় না৷ তবে এই পেশাকেই লজ্জিত করলেন এক শিক্ষিকা৷ ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে অর্ধনগ্ন হয়ে নাচ৷ মোবাইল পর্নোগ্রাফি, অশ্লীল কথাবার্তা বলা, এমনটাই দিনের পর দিন শ্রেণিতে চালিয়ে যাচ্ছিলেন গুজরাটের এক শিক্ষিকা৷ এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর এবার শ্রীঘরে যেতে হয়েছে পোরবন্দরের সারদা বিদ্যা মন্দিরের ওই শিক্ষিকাকে৷
[‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’]
জানা গিয়েছে, স্কুলে এমন কাণ্ড হরদম ঘটিয়ে চলতেন তিনি৷ শুধু তাই নয়, একটি ঘরে ছাত্রদের নিয়ে গিয়ে জামা কাপড় খুলে প্রায় নগ্ন হয়ে নাচ দেখাতেন ওই দিদিমণি৷ এছাড়াও ছাত্রছাত্রীদের হুমকি দিতেন, এ ব্যপারে কাউকে কিছু বললে স্কুল থেকে তাদের তাড়িয়ে দেওয়া হবে৷ বেশ কিছু দিন ভয়ে ছাত্ররা মুখ খোলেনি৷ অবশেষে আর সহ্য করতে না পেরে বিষয়টি বাড়িতে জানায় এক পড়ুয়া৷
[যাকে গুলি করেছিলেন, সেই মাও নেতারই প্রাণ বাঁচালেন আইপিএস]
ঘটনাটি জানতে পেরে অভিভাবকরা তখনই হাজির হন স্কুলে৷ শুরু হয় প্রচন্ড হইচই৷ অভিযুক্ত দিদিমণির বিরুদ্ধে জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ করেন অভিভাবকরা৷ জানানো হয় পুলিশকেও৷ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় শিক্ষিকাকে৷ তদন্তে অভিযুক্ত শিক্ষিকার মোবাইল থেকে পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
রাতভর দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ
-
১ কোটি পুরস্কার, প্রাক্তনদের মাসিক অনুদান! ক্রীড়ায় বাংলার উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের