সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলসেমিতো মোড়া সকাল। ভালোবাসায় ডুবে যাওয়ার আদর্শ সময়। প্রেমের একটু সুড়সুড়িতেই সাড়া দেবে শরীর। দাউদাউ করে জ্বলে উঠবে কামনার আগুন। তার পর এক শয্যায় দুই শরীর। আর তুমুল যৌনতা। এমন বাসনা যদি মনে মনে লালিত হয় তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখুন।

আলস্যে মাখা সকালে পাশে যদি সেই মানুষটাকে পাওয়া যায় যাঁর ছোঁয়ার সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে, এর থেকে ভালো বোধহয় আর কিছুই হয় না। বিশেষজ্ঞরাও ভোরের যৌনতাকে প্রাধান্য দেন। কারণ এই সময় শান্তির। সারা রাত ঘুমানোর পর শরীরে থাকে সতেজভাব। এর ফায়দা তুলুন। সঙ্গীকে আলতো করে কাছে টেনে নিন। আলতো ছোঁয়ায় জাগিয়ে তুলুন ভালোবাসা।
শুরুতেই নিবিড় চুম্বন নয়। শুধু ঠোঁট ছুঁয়ে যাওয়া। তাতেই ভেঙে যাবে ঘুম। সকালের যৌনতায় ফোর প্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতেই শরীরের আলসেমি কাটবে। সারা শরীর রোমাঞ্চিত হবে। প্রশস্ত হবে চরম সুখের পথ।

[আরও পড়ুন: আইনি জট কাটিয়ে নেটফ্লিক্সে ‘মহারাজ’, প্রথম ছবিতে কেমন অভিনয় করলেন আমিরপুত্র? ]
যৌনতা হতে হবে চরম আরামদায়ক। তাই বিছানাও তেমন হতে হবে। অর্থাৎ বালিশ থেকে অন্যান্য সামগ্রী যেন মজুত থাকে বিছানায়। তাহলেই জমে উঠবে শরীরী খেলা। সঙ্গীর সান্নিধ্য হয়ে উঠবে চরম তৃপ্তিদায়ক।
অনেকে সকালে স্নান সেরে ফেলতে পছন্দ করেন। একা কেন? সঙ্গীকেও সঙ্গে নিয়ে নিন না! তাতে লাভ বই ক্ষতি তো কিছু নেই। বরং শাওয়ারের নিচে দুই শরীরের মিলন আরও মধুর হয়ে উঠবে।

নতুন করে চিনতে শিখুন যৌনতাকে। ব্রহ্ম মুহূর্তে স্পর্শ ও ঘনিষ্ঠতার ভাষাকে নিজেদের মতো করে গড়তে পারলেই নতুন করে ভালোবাসার সংজ্ঞা তৈরি হবে। তার পর তা দাউদাউ কামনার আগুনে শরীরময় ছড়িয়ে পড়তে থাকবে।
[আরও পড়ুন: ২৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত Horoscope: প্রাপ্তিযোগ না সঞ্চয়ে ব্যাঘাত? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার