সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোর-জি ডেটা ডাউনলোড স্পিডের বিচারে জানুয়ারি মাসে রিলায়েন্স জিও ছিল সকলের শেষে৷ কিন্তু ফেব্রুয়ারিতে সেই ছবিটাই যেন উল্টে গেল৷ ট্রাইয়ের মাই স্পিড অ্যাপ মোতাবেক, ফোর-জি ডাউনলোড স্পিডের বিচারে এখন মার্কেটে সেরা স্থানে রয়েছে রিলায়েন্স জিও৷ ভারতে এখন ফোর-জি মোবাইল ডাউনলোড স্পিডের বিচারে দ্রুততম পরিষেবা দিচ্ছে রিলায়েন্স জিও৷
(সারপ্রাইজ অফার: ১৩ মার্চ থেকে দেদার ফ্রি ডেটা দেবে এয়ারটেল)
ট্রাইয়ের ডেটা বলছে, এবছরের ফেব্রুয়ারি মাসে জিও-র রেজিস্টার্ড স্পিড ১৭.৪২ এমবিপিএস৷ এয়ারটেল ও আইডিয়ার চেয়ে ঢের এগিয়ে মুকেশ আম্বানির সংস্থা৷ আইডিয়ার ফোর-জি ডেটা ডাউনলোড স্পিড ১২.২১৬ এমবিপিএস৷ এয়ারটেল আরও পিছিয়ে, তাদের স্পিড ১১.২৪৫ এমবিপিএস৷ তালিকায় পিছনের সারিতে রয়েছে ভোডাফোন৷ ট্রাই জানিয়েছে, ভোডাফোনের স্পিড ৮.৩৩৭ এমবিপিএস৷
(নয়া নিয়ম SBI-এর, টাকা জমা দিলেও এবার দিতে হবে বাড়তি চার্জ)
তবে এটাই কিন্তু জিও-র সর্বোচ্চ স্পিড নয়৷ ২০১৬-র ডিসেম্বরে জিও-র ফোর-জি ডাউনলোড স্পিড ছিল ১৮.১৪৬ এমবিপিএস৷ ট্রাইয়ের তথ্য বলছে, এয়ারটেল ও ভোডাফোনের ফোর-জি পরিষেবার মান পড়েছে৷ এয়ারটেলের ফোর-জি ডাউনলোড স্পিড ১১.৮৬২ থেকে কমে হয়েছে ১১.২৪৫৷ ১০.৩০১ এমবিপিএস থেকে ভোডাফোনের ফোর-জি ডেটা ডাউনলোড স্পিড কমে দাঁড়িয়েছে ৮.৩৩৭ এমবিপিএস৷
(আরও খুশির খবর, Jio গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা)
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে