সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাভ বার্ড’দের জন্য একগুচ্ছ অফার নিয়ে হাজির হল জনপ্রিয় দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং৷ শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে স্যামসাং৷ ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষ্যে ‘বান্ডল অফ লাভ’ অফারে স্যামসাংয়ের বিভিন্ন বেস্টসেলিং হ্যান্ডসেট, স্মার্টওয়াচে মিলবে বিশেষ ছাড়৷
(Jio-র নতুন অফার, আনলিমিটেড সিনেমা ডাউনলোড করুন সম্পূর্ণ বিনামূল্যে)
সীমিত সময়ের জন্য অফারটি মিলবে শুধুমাত্র স্যামসাং শপ ওয়েবসাইটে৷ এই বিষয়ে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসীম ওয়ারসি বলেছেন, “প্রেমিক-প্রেমিকাদের উপহার দেওয়ার জন্য কয়েকটি বেস্টসেলিং স্যামসাং প্রোডাক্টের উপর আমরা এখন বিশেষ ছাড় দিচ্ছি৷”
একজনরে দেখে নিন ‘ভ্যালেন্টাইনস ডে’-তে কী কী প্রোডাক্টের উপর মিলবে ছাড়-
১. একটি স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম কিনলে ১৪৯৯ টাকা দামের একটি অরিজিনাল স্যামসাং ব্লুটুথ হেডসেট পাবেন ৬৫০ টাকার বিনিময়ে৷
২. স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম কিনলে একটি ১৪৯৯ টাকা দামের স্যামসাং ব্লুটুথ হেডসেট পাবেন মাত্র ৭৫০ টাকায়৷
৩. একটি স্যামসাং গ্যালাক্সি অন নেক্সট কিনলে ১৪৩৯ টাকার ৬৪ জিবির স্যামসাং মাইক্রো এসডি কার্ড পাবেন মাত্র ২৫০ টাকার বিনিময়ে৷

৪. একটি স্যামসাং গ্যালাক্সি অন ৮ কিনলে ১৪৯৯ টাকা দামের স্যামসাং ব্লুটুথ হেডসেট পাবেন মাত্র ৩৫০ টাকায়৷
৫. স্যামসাং গ্যালাক্সি এ৭ (২০১৬) কিনলে ২৯৯৯ টাকা দামের একটি লেভেল ইউ হেডসেট পাবেন মাত্র ৯০০ টাকায়৷
৬. স্যামসাং গ্যালাক্সি এ৫ (২০১৬) কিনলে ১৪৩৯ টাকা দামের একটি ৬৪ জিবির স্যামসাং মাইক্রো এসডি কার্ড পাবেন ৩৫০ টাকায়৷
৭. ১১,৯০০ টাকা মূল্যের স্যামসাং গিয়ার ফিট ২ কিনলে পাবেন ২০০০ টাকা ছাড়৷
অন্যান্য অফারের জন্য ভিজিট করুন শপ স্যামসাং ডট কম৷ যেখানে আপনি পাবেন আপনার স্যামসাং প্রোডাক্টের জন্য ২৪ ঘন্টার হেল্প চ্যাট৷ নির্দিষ্ট কয়েকটি প্রোডাক্ট কিনলে পাবেন ফ্রি হোম ডেলিভারিও৷
(এসে গেল হোয়াটসঅ্যাপের আরও একটি নয়া ফিচার)
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট