সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফি বছর ঠিক এই সময়টায় দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং তাদের নতুন স্মার্টফোন বাজারে আনে৷ গতবছর স্যামসাং তাদের সেকেন্ড জেনারেশন স্মার্টফোনের তিনটি মডেল প্রকাশ্যে এনেছিল, গ্যালাক্সি এ৩, এ৫ ও এ৭৷ এবছর, গ্যালাক্সি এ৭ এর আরেকটি আধুনিক ভার্সন বাজারে আনতে পারে স্যামসাং৷ গ্যালাক্সি এ৭ (২০১৭) হ্যান্ডসেটের কয়েকটি স্পেসিফিকেশন সম্প্রতি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে৷
স্যাম মোবাইলের রিপোর্ট মোতাবেক, গ্যালাক্সি এ৭ (২০১৭) হ্যান্ডসেটে থাকতে পারে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে, যা পুরনো মডেলটির (৫.৫ ইঞ্চি) তুলনায় সামান্য বড়৷ স্যামসাং এক্সিনস অক্টা কোর প্রসেসরের সঙ্গে থাকতে পারে ৩ জিবি র্যাম৷ ইন্টারনাল মেমোরি হতে পারে ৩২ জিবি৷
তবে নয়া হ্যান্ডসেটটির মূল আকর্ষণ হতে চলেছে তার ক্যামেরা৷ ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরায় দুর্দান্ত সেলফি তোলা যাবে৷ শোনা যাচ্ছে, রিয়ার ক্যামেরাও হতে পারে ১৬ মেগাপিক্সেলের৷ ধুলো ও জলে এই হ্যান্ডসেটের কোনও ক্ষতি হবে না, দাবি আরেকটি প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের৷ মেটাল ফিনিশের স্মার্টফোনটিতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও৷ আর এই যাবতীয় ফিচারকে সুচারুভাবে পরিচালনার জন্য নয়া হ্যান্ডসেটের ব্যাটারি হবে ৩৬০০ এমএএইচ-এর৷ আসন্ন ডিসেম্বরেই আত্মপ্রকাশ করতে পারে গ্যালাক্সি এ৭ (২০১৭), দাবি ওই ওয়েবসাইটের৷
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?