সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন Galaxy On Nxt৷ গত বৃহস্পতিবার স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে মডেলটি আত্মপ্রকাশ করলেও বিক্রি শুরু হবে আজ, রবিবার মধ্যরাত থেকে৷ নয়া হ্যান্ডসেটটি মিলবে কেবলমাত্র অনলাইনেই, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট মারফত৷
আপাতত কালো ও সোনালি রঙে মিলবে হ্যান্ডসেটটি৷ চিনে গত সপ্তাহে রিলিজ করেছিল নয়া স্মার্টফোনটি৷ এর ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন গরিলা গ্লাসে মোড়া৷ Samsung Galaxy On Nxt-এ রয়েছে অক্টা-কোর প্রসেসর, সঙ্গে ৩ জিবি র্যাম৷ ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ২৫৬ জিবি পর্যন্ত৷ ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট বিশিষ্ট এই ফোনের ব্যাটারি ৩৩০০ এমএএইচ৷ ফোর-জি সাপোর্টেড এই ফোনে একটানা ১৫ ঘণ্টা ইন্টারনেট সার্ফিং, ২১ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি দক্ষিণ কোরীয় সংস্থাটির৷
এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে! Samsung Galaxy On Nxt হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ এমপি-র৷ রিয়ার ক্যামেরায় ফ্ল্যাশ রয়েছে৷ ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ মিলবে৷ হোম-স্ক্রিনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ এই সব ফিচারস মিলবে মাত্র ১৮,৪৯০ টাকায়৷

সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার