Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬

শরীরে জমছে চর্বি? সঙ্গমের এসব আনন্দ তবে হাতছাড়াই করছেন

ওজন কমিয়ে উপভোগ করুন রোমাঞ্চকর যৌনজীবন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৫৯

options
link
শরীরে জমছে চর্বি? সঙ্গমের এসব আনন্দ তবে হাতছাড়াই করছেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। আর তাই প্রত্যেককেই ফিট থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু অনেক কাপলই নিজেদের শরীরের দিকে মন দেয় না। টানা বসে কাজ করা কিংবা জাঙ্ক ফুডের সৌজন্যে শরীরে চর্বি জমলেও সেদিকে নজর যায় না। তাঁরা জেনে রাখুন, ফিট শরীর আপনাকে শুধু নানা রোগ থেকে দূরেই রাখে না, আপনার যৌনজীবনও হয়ে ওঠে আরও রোমাঞ্চকর। যেসব পুরুষ এবং মহিলারা ওজন কমানোর পর মিলনে লিপ্ত হয়েছেন, তাঁরা সেই পার্থক্য বেশ ভালভাবেই টের পেয়েছেন। তাই জেনে রাখুন ওজন কম থাকলে রতিক্রিয়ায় ঠিক কী কী আনন্দ লুকিয়ে আছে।

porn-sex-couple-hot-kiss-768x768

Advertisement

[প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রেখে বড় ভুল করছেন না তো?]

আত্মবিশ্বাস বাড়ে: ভারী-স্থূল শরীর পার্টনারের সামনে মেলে ধরতে ইতস্তত বোধ হতেই পারে। আর তাই ওজন কমালে বাড়ে আত্মবিশ্বাস। নিজের প্রতি ভালবাসা বেড়ে লেগে উলটোদিকের মানুষটির কাছ থেকেও ভালবাসা আদায় করে নেওয়া যায় ষোলো আনা। আর তাতে যে রতিসুখ দ্বিগুণ হবে, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

অর্গ্যাজমে তৃপ্তি: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত ওজনের পুরুষ বা মহিলার ক্ষেত্রে রক্তনালীতে একটি অতিরিক্ত স্তর সৃষ্টি হয়। যা যৌনাঙ্গে রক্ত চলাচলে বাধা দেয়। আর সেই কারণেই তৃপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েও কোথায় যেন একটা ফাঁক থেকে যায়। অর্গ্যাজমের চূড়ান্ত সুখ থেকে বঞ্চিতই হতে হয়। কিন্তু ওজন কমলেই বিষয়টি পালটে যায়। অর্গ্যাজমের ক্লাইম্যাক্সে পৌঁছলে তা নিজেই অনুভব করতে পারবেন।

[আজব রোগ ‘পাইকা’র ছোবলে অখাদ্যে লোভ, মেনুতে কাচ থেকে টিকটিকি-পেরেকও]

হস্তমৈথুন: শরীরে চর্বি বাসা বাঁধলে হস্তমৈথুনে অনেক সময় সমস্যা হয় পুরুষদের। সেই কারণেই ফিট শরীরের পুরুষ যৌনজীবনে বেশি সুখী।

শক্তি বাড়ায়: শরীর স্থূল হওয়ার কারণে খুব একটা বেশি সময়ের জন্য রতিক্রিয়ায় লিপ্ত থাকতে পারে না কোনও কাপল। অল্পেতেই হাঁফিয়ে ওঠেন। ওজন কমিয়ে মিলনের অভিজ্ঞতা হলে পার্থক্যটা ধরা পড়বে অনায়াসেই। যৌনতা হবে দীর্ঘজীবী।

ভিন্ন-অভিজ্ঞতা: মিলনে বৈচিত্র্যই যৌনজীবনকে চাঙ্গা রাখে। নানা ধরনের পজিশন পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন অনেকেই। কিন্তু অতিরিক্ত ওজনের পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে সে অভিজ্ঞতা দুঃসহ। ইচ্ছা থাকলেও শরীরে চর্বির স্তরগুলি ভিলেন হয়ে দাঁড়ায়। তাই ভাল অভিজ্ঞতা অর্জন করতে নিজেকে মোটিভেট করুন। ওজন কমিয়ে উপভোগ করুন রোমাঞ্চকর যৌনজীবন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.