Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Shyam Sundar co Jewellers

সোনার ঔজ্জ্বল্যে সমৃদ্ধ জীবন! অক্ষয় তৃতীয়ায় শ্যাম সুন্দর জুয়েলার্সের দুরন্ত অফার

শুভ অক্ষয় তৃতীয়া অফারটি ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত থাকবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ২২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ২২:২৭

options
link
সোনার ঔজ্জ্বল্যে সমৃদ্ধ জীবন! অক্ষয় তৃতীয়ায় শ্যাম সুন্দর জুয়েলার্সের দুরন্ত অফার zoom
Advertisement

বাঙালির তেরো পার্বণের শুরু হয় বৈশাখ মাসে। পয়লা বৈশাখের পরেই তো অক্ষয় তৃতীয় উদযাপন। শুভ অক্ষয় তৃতীয়ায় দুর্দান্ত সব অফার থাকছে গয়না শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের।

শুভ অক্ষয় তৃতীয়া অফারটি ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) এবং ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব ক’টি শোরুমেই চলবে। সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করা হবে। এছাড়া এই সময় প্রত্যেক দিন সব শোরুমই পূর্ণ দিবস খোলা থাকবে।

Advertisement

শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে, এক স্পেশাল প্রিভিউ এর মাধ্যমে অক্ষয় তৃতীয়ার গয়না সবার সামনে উন্মোচন করেন সংস্থার ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা । রাজ্যবাসীকে নতুন বছর ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে ও সবাইকে আমন্ত্রণ জানিয়ে এক আনন্দময় পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। রূপক সাহা বলেন, “প্রকৃতির অক্ষয় সম্পদে আমরা সবাই ধনী। অক্ষয় তৃতীয়ার পূণ্য দিনে সবাই মিলে চাইবো আমাদের প্রকৃতি-সহ সব সম্পদ অক্ষয় থাকুক। তাহলেই আমাদের জীবনে সত্যিকারের সমৃদ্ধি ও শান্তি আসবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.