খুব গুরুত্বপূর্ণ এটা জানা যে আপনার ত্বক বর্তমানে আপনার থেকে ঠিক কী চাইছে৷ রোজ পার্লারে গিয়ে কিংবা বাড়ি বসে বাড়তি রূপচর্চা না করে কয়েকটা সহজ পদ্ধতি অবলম্বন করতে বলছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ত্বক বিশেষজ্ঞরা৷ ঈশানী মল্লিক৷
শীতকাল মানেই রুক্ষ-সূক্ষ ত্বকের বাড়তি যত্ন চাই৷ তাই বলে তো আর সারাদিন ত্বকের যত্নে মজে থাকলে হবে না৷ সমানতালে কাজও করতে হবে৷ তাই কিছু সাধারণ টিপস৷ যেগুলি মেনে চললে ত্বক শীতকালেই সজীব-সতেজ থাকবে৷
ত্বকের যত্ন নিতে চাইলে কয়েকটা পয়েণ্ট মাথায় রাখতেই হবে৷ ত্বককে সব সময় পরিষ্কার রাখতে হবে৷ সূর্যের আলো থেকে বাঁচিয়ে রাখতে হবে৷ নির্দিষ্ট কোনও ত্বকের সমস্যা থাকলে তার বাড়তি যত্ন নিতে হবে৷ যাদের ড্রাই স্কিন, অ্যাকনে, পিম্পলস, ত্বকে দাগ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তারা বিশেষ করে সাবধান৷ ত্বকের পরিচর্যায় যে প্রোডাক্টই ব্যবহার করুন না কেন, কিছু সাধারণ টিপসও ঘরোয় উপায় মানলে ত্বক অনেক ভাল থাকে৷
ত্বক পরিষ্কার রাখুন– আপনার ত্বক ড্রাই নাকি অয়েলি সেটা দেখে নিয়ে ক্লিনজার কিনুন৷ যদি আপনার ড্রাই স্কিন হয়, তাহলে কোনও মাইল্ড সোপ ব্যবহার করুন৷ তবে, টোনার ব্যবহার থেকে দূরে থাকতেই চেষ্টা করবেন৷ বিশেষ করে যে টোনারগুলিতে অ্যালকোহল থাকে৷ আর যদি আপনার ত্বক অয়েলি হয় তাহলে, যে ধরনের সাবান আপনার ত্বককে পরিষ্কার করে ধুতে সাহায্য করবে সেই সাবান দিনে কয়েকবার ব্যবহার করুন৷
রোদ থেকে ত্বককে বাঁচিয়ে চলুন– রোদ থেকে সব সময়, যে কোনও কালে ত্বককে বাঁচিয়ে চলতে হবে৷ এর জন্য রোজ এসপিএফ ৩০ বা এরও বেশির সানস্ক্রিন ব্যবহার করুন৷ মনে রাখবেন, রোদে বাইরে বেরনোর ঠিক ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগাবেন৷ অবশ্যই আপনার ত্বকে কোনটা সুট করবে সেটা আগে জেনে নিন৷ তবে, সানস্ক্রিন মেখেই সঙ্গে সঙ্গে বাইরে বেরবেন না৷

আপনার ত্বককে বুঝুন– বাজারচলতি অনেক রূপচর্চার জিনিস পাবেন৷ হয়তো কখনও বুঝতে পারবেন, আবার কখনও পারবেন না যে আপনার ত্বক ঠিক কী চাইছে এই মুহূর্তে৷ আপনার ত্বক যে ট্রিটমেণ্টটা চায়, তাকে সেই ট্রিটমেণ্টটাই দিতে হবে৷ তাই প্রয়োজনে ত্বকের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি