সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Turing Phone Cadenza-র পর আরেকটি নতুন স্মার্টফোন প্রকাশ্যে আনল টিউরিং রোবোটিকস ইন্ডাস্ট্রিজ৷ স্মার্টফোনটির নাম Monolith Chaconne৷
এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফোর-কে ডিসপ্লে, রেজোলিউশন ২১৬০x৩৮৪০৷ বাজারচলতি অন্যান্য স্মার্টফোনের মতো একটি নয়, এই ফোনে রয়েছে তিন তিনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিইউ, সঙ্গে ১৮ জিবি র্যাম৷ ইন্টারনাল মেমোরি ১.২ টিবি (১ টিবি=১০২৪ জিবি)৷ ইউজাররা দু’টি মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন৷
Monolith Chaconne-এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজস্ব Swordfish OS৷ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ ৬০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় IMAX 6K প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে৷ ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ২০ এমপি-র৷ একটি স্মার্টফোনে একসঙ্গে চারটি সিম কার্ড ইনস্টল করা যাবে৷ ব্যাটারি ১০০ ওয়াট আওয়ার্স-এর৷ হ্যান্ডসেটটি বাজারে আসতে পারে ২০১৮ সাল নাগাদ!
গত সপ্তাহেই ‘ভয়েস অন’ টেকনোলজি-সহ Turing Phone Cadenza প্রকাশ্যে এনেছিল সংস্থাটি৷ ওই ফোনে রয়েছে ৫.৮ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ১৪৪০x২৫৬০৷ একটি নয়, ওই স্মার্টফোনে রয়েছে দু’টি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিপিউ, সঙ্গে ১২ জিবি র্যাম৷ Turing Phone Cadenza-র ইন্টারনাল স্টোরেজ ১ টিবি, অর্থাৎ ১০২৪ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও ৫০০ জিবি স্টোরেজ জুড়ে দেওয়া যাবে৷ ওই হ্যান্ডসেটটিরও প্রোটোটাইপ তৈরি হয়েছে, বাজারে আসতে আরও এক বছর দেরি রয়েছে৷
(এই সুপার স্মার্টফোনে রয়েছে ১২ জিবি র্যাম, ১ টিবি স্টোরেজ)

সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার