সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় ‘স্পাইডার ম্যান’কে যতই মনে ধরুক, বাড়ির কোণে মাকড়সার বুনে যাওয়া জাল মোটেও পছন্দের জিনিস নয়৷ অতএব ঝুলঝাড়ুর হাতেই তার নিকেশ অবশ্যম্ভাবি৷ কিন্তু জানেন কি? অযাচিত এই জালগুলিতেই লুকিয়ে আছে চোট-আঘাত সারানোর অমোঘ উপায়৷
ভাঙা সম্পর্ক জুড়তে মেনে চলুন এই ৭ টিপস
আজ থেকে নয় এই সত্য বহু প্রাচীন৷ গ্রিক ও রোমানদের যুদ্ধের ইতিহাসে এর উল্লেখ পাওয়া যায়৷ সেই সময় যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকত৷ সৈন্যদের চোট-আঘাত লাগা নিয়মিত ঘটনা ছিল৷ এই আঘাত দ্রুত যাতে সেরে যায়৷ সেই কারণেই মাকড়সার জাল গজের মতো চোটের উপর ব্যবহার করা হত৷ এতে নাকি ওষুধের থেকেও ভাল কাজ হত৷
সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, মাকড়সার জালের এই ক্ষত নিরাময়ের অসামান্য ক্ষমতার কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘K’ রয়েছে৷ যা দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে৷ মাকড়সার জালের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতাও রয়েছে৷ যা শুধুমাত্র চোট-আঘাতকেই সারিয়ে তুলতে সাহায্য করে না, লিগামেন্টের চোট সারিয়ে তুলতেও সাহায্য করে৷ এমনকী, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও এর অবদান অনস্বীকার্য৷
সামনেই মাধ্যমিক, পরীক্ষার্থীদের মা-বাবারা সতর্ক থাকুন এই বিষয়ে
তবে খেয়াল রাখতে হবে, মাকড়সার জালটি যেন অপরিষ্কার না হয় কিংবা বিষাক্ত না হয়৷ এর জন্য কী করতে হবে? যেখান থেকে মাকড়সার জাল সংগ্রহ করবেন৷ দেখে নিতে হবে যেখানে যেন ব্ল্যাক উইডো কিংবা অন্য কোনও বিষাক্ত প্রাণী রয়েছে কিনা৷ আর ভাল করে দেখে নিতে হবে জালে যেন কোনও নোংরা কিছু আটকে না থাকে৷ তারপর জালটিকে গুটিয়ে গজের মতো করে নিতে হবে এবং চোটের উপর লাগিয়ে তাতে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে৷ ব্যাস! নিমেষে ব্যাথা উধাও৷
লিভারে ফ্যাট জমেছে! একদম ভাববেন না…

সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার