সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুকারবার্গের হোয়াটসঅ্যাপকে টেক্কা। অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এল দেশের মেসেজিং অ্যাপ্লিকেশন ‘আরাত্তাই’। জানেন কী কী ফিচার রয়েছে এই অ্যাপের? ডাউনলোডই বা করবেন কীভাবে?
জানা গিয়েছে, ২০২১ সালে পথ চলা শুরু ‘Arattai’ নামে এই মেসেজিং অ্যাপের। তামিল শব্দ এই ‘আরাত্তাই’-এর অর্থ হল চ্যাট। ঠিক হোয়াটসঅ্যাপের মতোই চ্যাটিং, ছবি, ভিডিও পাঠানো ও কলিং ফিচার রয়েছে তামিল এই অ্যাপে। প্রথম দিকে খানিকটা কিন্তু কিন্তু থাকলেও একটা সময়ের পর দ্রুত গতিতে বেড়েছে ইউজার। ফলে অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে এই ‘আরাত্তাই’।
অ্যাপ প্রসঙ্গে সংস্থার তরফে বিবেক ওয়াধা বলেন, “এই অ্যাপটি দেখতে ও ফিচারের দিক থেকে একেবারেই হোয়াটসঅ্যাপের মতোই। ফলে একবার ব্যবহার করলেই মজা পাচ্ছেন ব্যবহারকারীরা।” তবে সামান্য কিছু সমস্যার কথাও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওটিপি ভেরিফিকেশনের সময় অনেক ক্ষেত্রেই দেরি হচ্ছে। কখনও কখনও মেসেজ আসছে না। কখনও আবার কলিং অপশনও ঠিক মতো কাজ করছে না। তবে সংস্থা জানিয়েছে, এই সমস্যা সমাধানে কাজ চলছে। দ্রুতই আরও উন্নত হবে পরিষেবা। তাহলে আর দেরি কেন? আপনিও ডাউনলোড করে ফেলুন অ্যাপটি।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর