সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট চুরির অভিযোগ। এবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে নোটিস পাঠাল কেন্দ্র। অবিলম্বে ‘চুরি’ করা কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাইরেসি রুখতে সংস্থা কী পদক্ষেপ নিয়েছে, ১৫ দিনের মধ্যে তা বিস্তারিতভাবে জানানোর কথা বলা হয়েছে নোটিসে। চলচ্চিত্র শিল্প, সম্প্রচারকারী সংস্থা, ওটিটি প্ল্যাটফর্ম, প্রযোজকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
গত কয়েকবছরে বহুবার টেলিগ্রামের বিরুদ্ধে সিনেমা ও ওটিটি কন্টেন্ট চুরির অভিযোগ উঠেছে। সিনেমা ও সিরিজ বাজারে আসার সঙ্গে সঙ্গেই তা টেলিগ্রামের সূত্র ধরে পৌঁছে যেত সকলের মুঠোফোনে। স্বাভাবিকভাবেই সিনেমা-সিরিজের প্রস্তুতকারীরা এর জেরে আর্থিক ধাক্কার মুখে পড়তেন। এই সিনেমা-সিরিজ আইনত অপরাধ। সেই কারণেই এবার কড়া পদক্ষেপের পথে সরকার। টেলিগ্রামকে পাঠানো নোটিসে বলা হয়েছে, ‘সরকার আশা করে টেলিগ্রাম তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পাইরেটেড সিনেমা, ওটিটি কনটেন্ট এবং অন্যান্য অডিও-ভিজুয়াল কন্টেন্ট ছড়িয়ে পড়া রোধে কঠোর ব্যবস্থা নেবে।’ এপ্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টেলিগ্রামকে জানিয়েছে যে, এই সিনেমা-সিরিজ চুরি শুধু দেওয়ানি লঙ্ঘনই নয়, ‘কপিরাইট আইন, ১৯৫৭’ এবং ‘সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২’-এর অধীনে এটি একটি ফৌজদারি অপরাধও বটে।
আরও পড়ুন:
সূত্রের খবর, কেন্দ্রের তরফে প্রযোজক, ওটিটি প্ল্যাটফর্ম এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির কথা মাথায় রেখে টেলিগ্রাম পাইরেসি বন্ধ কী করেছে, তা জানতে চাওয়া হয়েছে এই নোটিসে। পাশাপাশি টেলিগ্রামকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, মধ্যস্থতাকারী হিসেবে তথ্য প্রযুক্তি আইন এবং তথ্য প্রযুক্তি বিধি অনুযায়ী তাদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। উল্লেখ্য, গত বুধবার, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) হোয়াটসঅ্যাপে পরিকল্পিত ইউজারনেম ফিচার নিয়ে প্রশ্ন তুলে মেটাকে নোটিস জারি করেছিল।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর