সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) উদ্বেগ প্রকাশ করেছেন এই নয়া বিপদ নিয়ে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছিলেন, ডিপফেক রুখতে কড়া হবে কেন্দ্র। এর পর শুক্রবারই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়ে দিলেন, শিগগিরি কেন্দ্র একজন অফিসারকে নিয়োগ করতে চলেছে যিনি এই ধরনের কনটেন্টের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবেন।
তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক একটি ওয়েবসাইট খুলতে চলেছে। সেখানে ইউজাররা তথ্য ও প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন। কেন্দ্র তাঁদের এফআইআর দায়ের করতে সাহায্যও করবে। এরই সঙ্গে চন্দ্রশেখর জানিয়েছেন, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে ৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে, যা শুক্রবার থেকে শুরু হচ্ছে। তথ্য ও প্রযুক্তি আইন মেনে যথাযথ ভাবে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। আর এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে কেন্দ্র, সতর্কতা মন্ত্রীর। এই ধরনের ভিডিও বানালে বা ছড়ালে ১ লক্ষ টাকার জরিমানা গুনতে হবে।
[আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা, ধর্মতলায় শাহের সভার অনুমতি দিল হাই কোর্ট]
সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। খোদ প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। গতকাল, বুধবার জি-২০ ভারচুয়াল সামিটে তাঁকে বলতে শোনা গিয়েছে, “সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই এআই প্রযুক্তিকে উন্নত করা উচিত। এই প্রযুক্তি সকলের কাছে পৌঁছানো উচিত। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই প্রযুক্তি যেন সমাজের জন্য নিরাপদ হয়। বর্তমান দিনে ডিপফেক একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
[আরও পড়ুন: রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও হবে আইটি হাব, বিশেষ দায়িত্বে রাজীব কুমার]
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়