Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Google

৭২ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন Google-এর, ডুডলে ভেসে উঠল বৈচিত্রের মধ্যে ঐক্য

ছবিতে ক্লিক করে গুগল ডুডল পেজে কী লেখা, জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২১, ০৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২১, ০৯:০১

options
link
৭২ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন Google-এর, ডুডলে ভেসে উঠল বৈচিত্রের মধ্যে ঐক্য zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “নানা ভাষা, নানা মত, নানা পরিধান/ বিবিধের মাঝে দেখো মিলন মহান।” ৭২ তম সাধারণতন্ত্র দিবসে (Republic Day) অতুলপ্রসাদ সেনের লেখা কবিতার লাইনগুলিই স্মরণ করাল গুগল (Google)। ডুডলে ফুটিয়ে তোলা হল ভারতের এই ঐতিহাসিক দিন।

গভর্মেন্ট অফ ইন্ডিয়া (১৯৩৫) আইনের বদলে ১৯৫০ সালের এই দিনটিতেই কার্যকরী হয়েছিল ভারতের সংবিধান। গণতান্ত্রিক দেশে সুনিশ্চিত হয়েছিল প্রত্যেক ভারতবাসীর সমমর্যাদা ও সমঅধিকার। যা ৭১ বছর পরও একইভাবে রক্ষা করে চলেছে এই দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের সবচেয়ে বড় হাতিয়ার। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতার টুকরো খবর শিরোনামে উঠে এলেও দেশের ঐতিহ্য, সার্বভৌমত্ব, সংস্কৃতি, আন্তরিকতা আজও অটুট। তাই তো আজও এর সৃষ্টি, চিন্তন, ঐক্য গোটা বিশ্বের কাছে ঈর্ষণীয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র, চিরতরে বন্ধ হতে পারে TikTok-সহ ৫৯টি অ্যাপ]

ক্রিকেট থেকে সংগীত, সাহিত্য থেকে নৃত্যকলা- ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য দারুণভাবে ফুটে উঠেছে ডুডলে (Doodle)। দেশের তেরঙ্গার রং ব্যবহার করেই তৈরি ডুডল। নেপথ্য রয়েছেন মুম্বইয়ের শিল্পী ওঙ্কার ফন্ডেকর। ছবিতে ক্লিক করে গুগল ডুডল পেজে গেলে লেখা, “ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন আজ সেজেছে ডুডল। যেখানে দেশের রঙিন ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে। ভারতীয় পরম্পরা থেকে বলিউড, সবই রয়েছে।”

এর আগেও নানা ঐতিহাসিক দিনে ভারতকে (India) সম্মান জানিয়ে তৈরি হয়েছে বিশেষ ডুডল। স্বাধীনতা দিবস কিংবা গান্ধীজয়ন্তী, হোলি-সহ নানা দিনগুলিতে বদলে ফেলা হয়েছে গুগল ডুডলকে। আবার বিখ্যাত কোনও ব্যক্তিত্বকে সম্মান জানিয়েও একাধিকবার সেজেছে ডুডল। ৭২তম সাধারণতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না।

[আরও পড়ুন: ডিজিটাল হচ্ছে ভোটার কার্ড, সোমবার থেকে ডাউনলোড করা যাবে বাড়িতে বসেই, জানুন কীভাবে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.