সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগবে না ইন্টারনেট, এবার অফলাইনেও ব্যবহার করা যাবে Google Drive। অ্যাকসেস করা যাবে ড্রাইভে রাখা পিডিএফ, ছবি ও অন্যান্য ফাইল। সংস্থার এই সিদ্ধান্ত খুশি ব্যবহারকারীরা।
আট থেকে আশি বর্তমানে কমবেশি সকলেই স্মার্ট ফোনে সরগড়। করোনা ভাইরাস (Corona Virus) যেন ফোনের উপর আরও বেশি করে নির্ভরশীল করে তুলেছে প্রত্যেককে। বহু মানুষ ঘরবন্দি, ফলে যোগাযোগের উপায় বলতে স্মার্টফোন। একইভাবে অধিকাংশ অফিসই এখন ওয়ার্ক-ফ্রম-হোম চালু করে দিয়েছে। ফলে অফিসের কাজেও মোবাইল আবশ্যক। মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায় প্রত্যেকেই Google Drive ব্যবহার করে থাকেন। কারণ, ফোন থেকে যে কোনও ছবি মুছে ফেললেও তা থেকে যায় Google Drive-এ। ফলে সহজেই বহু পুরনো জিনিস মেলে হাতের মুঠোয়। তবে এতদিন এর জন্য প্রয়োজন পড়ত ইন্টারনেট।
#GoogleCloud @GoogleWorkspace Easily make all files types available offline in Google Drive https://t.co/R7c8FP3gyq
— Steve Soleimani (@stevesoleimani) September 2, 2021

[আরও পড়ুন:ভারতীয় আইন মেনে কড়া পদক্ষেপ, ৩০ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp ]
২০১৯ সালে এর অফলাইন ফিচারের বিটা টেস্টিং শুরু করে গুগল। তবে এবার সমস্ত ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ অফলাইন ফিচার নিয়ে হাজির হল Google। এবার ইন্টারনেট ছাড়াই অ্যাকসেস করা যাবে ড্রাইভে রাখা পিডিএফ, ছবি ও অন্যান্য ফাইল। নিশ্চয়ই ভাবছে কীভাবে?
অফলাইনে ড্রাইভ অ্যাকসেস করার জন্য প্রথমে কম্পিউটারে ইনস্টল করতে হবে Google Drive অ্যাপটি। এরপরই পাওয়া যাবে অফলাইন অ্যাকসেস অপশন। এরপর সাপোর্টেড ফাইল অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাভেলেবল অফলাইন অপশন। সেটিকে বেছে নেওয়ার পরই অফলাইনে অ্যাকসেস করতে পারবেন Google Drive।উল্লেখ্য, গুগুল স্টোরেজ ব্যবহারের জন্য বর্তমানে দিতে হয় টাকা। তবে ১৫ জিবি পর্যন্ত কোনও টাকা লাগে না। অর্থাৎ তবে তার বেশি ব্যবহারের ক্ষেত্রে মাসে গুনতে হয় ১৪৬ টাকা। সারাবছরের জন্য ১৪৬৪ টাকা।
[আরও পড়ুন: এবার লুকিয়ে পর্ন সাইট দেখাতেও লাগাম টানছে কেন্দ্র, নিষিদ্ধ হতে পারে VPN]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার