বাজারে আসতে না আসতেই আমজনতার মন কেড়েছে জেমিনি। কারণ, নির্দেশ দেওয়ার অপেক্ষা, মুহূর্তে চোখের সামনে হাজির হয়ে যায় মন-পসন্দ ছবি। তবে এতদিন কী চাইছেন, তা বিস্তারিতভাবে জানাতে হত জেমিনিকে। সামান্য গলদেও ঠিক যেমনটা চাওয়া হচ্ছে, তেমন ছবি মিলত না। যা নিয়ে ইউজাররা খানিকটা বিরক্ত হচ্ছিলেন। কারণ, অনেকক্ষেত্রেই দেখা য়ায়, একজনের তৈরি করা ছবি হয়তো পছন্দ হল। কিন্তু তার প্রম্পট না জানলে হুবহু এক ছবি পাওয়া অসম্ভব। এই সমস্যা এবার সমাধানের পথে।
ব্যাপারটা ঠিক কী? জানা যাচ্ছে, এবার আর বিস্তারিত নির্দেশ দিতে হবে না। সামান্য কথায় নিজের দাবি বোঝাতে পারলেই কেল্লাফতে। আপনার ঠিক কেমনটা পছন্দ তা জেনে নেবে জেমিনিই (Google Gemini)। কিন্তু কীভাবে? এর জন্য গুগল ফটোস এবং জিমেইলকে ব্যবহার করা হবে। যাতে এআই সহজে আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। আপনার কার্যকলাপ, আগ্রহ, পছন্দ-অপছন্দ সবটা বুঝতে পারবে। ধরুন, আপনি জেমিনিকে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছবি তৈরি করতে বললেন, ইমেল ও গুগল ফটোস অ্যানালিসিস করে ছবি তৈরি দেবে জেমিনি।
আরও পড়ুন:
Personalizing images in the @GeminiApp just got easier — and you’re in total control. ✨
We’re introducing new ways for Personal Intelligence and Nano Banana 2 to generate images that can reflect your life, interests, and the things you care about most.
Here’s how it works 🧵 pic.twitter.com/F2gu4VExY0
— Google (@Google) April 16, 2026
গুগলের তরফে জানানো হয়েছে, জেমিনি কীভাবে আপনার সম্পর্কে তথ্য জোগাড় করছে তা আপনি জানতে পারবেন। ছবি তৈরি করতে কোন তথ্য ব্যবহার করা হয়েছে, তা দেখার জন্য সোর্স বলে একটি অপশন থাকবে। যদি তথ্যের প্রেক্ষাপট ভুল থাকে, তবে আপনি ফিডব্যাকও দিতে পারবেন। তবে এই বিষয়টায় গোপনীয়তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তবে গুগলের দাবি, তাঁদের গোপনীয়তা নীতিতে কোনও পরিবর্তন আনা হয়নি। তবে আপনি জেমিনির সঙ্গে জিমেল এবং গুগল ফটোস সংযুক্ত করবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। সংযুক্ত না করলে পাবেন না এই ফিচারের সুবিধা।
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন